সুদীপ দাস, ৭ জুন:- ট্রেনে ভিক্ষা করেই তাঁদের জীবন চলতো। করোনা সংক্রমন ঠেকাতে বন্ধ রয়েছে ট্রেন। ফলে তাঁদের কাজও বন্ধ। তাই যখন দু’বেলা ভাত জোগার করাই দূরহ হয়ে উঠছে তখন পয়সা দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যাবহার করা তাঁদের কাছে যেন বিলাসিতা। সেইসমস্ত ৫০ জন দৃষ্টিহীন ভিক্ষুকের হাতে দু’টি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দিলো ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যানিটি অ্যাসোসিয়েসন। এদিন ব্যান্ডেল ই.এস.আই হাসপাতালের কাছে সেইসমস্ত মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। এই সংগঠনের বেশিরভাগ সদস্যই ছাত্র-ছাত্রী। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও সংগঠনের সাথে জড়িত। সংগঠনের কোষাধ্যক্ষ তথা স্কুল শিক্ষিকা মনিদীপা ভট্টাচার্য্য বলেন বর্তমান পরিস্থিতিতে এইসমস্ত মহিলাদের দূরহ অবস্থা। সরকারী হাসপাতালে গিয়ে যে তাঁরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসবে করোনার ভয়ে সেটাও সম্ভব হচ্ছে না। তাই এঁদের মধ্যে রোগের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। সেকথা চিন্তা করেই আমরা তাঁদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিলাম। পাশাপাশি এদিন ওই সমস্ত মহিলা সহ মোট ৬০জন হতদরিদ্রের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।
Related Articles
তারকেশ্বরে বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী।
সুদীপ দাস , ৪ মে:- তারকেশ্বর বিধানসভায় বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী। নাম গোপাল পাত্র(৪২)। আহত দুই। সকলকেই নিয়ে আসা হয়েছে চুঁচুড়া হাসপাতালে। দেখতে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। হুগলির আরামবাগ মহকুমায় ৪ টি আসলে বিজেপি জেতার পর থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, খানাকুল জুড়ে বিজেপি গুন্ডাবাহিনী সন্ত্রাস শুরু করে দিয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত […]
পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়
শিলিগুড়ি , ৪ জানুয়ারি:- সোমবার পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এলেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। এদিন দুপুরে বাগডোগরা বিমান বন্দরে নামের। এরপর সেখান থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। দলীয় সূত্রে জানা গিয়েছে যে ৮ ই জানুয়ারি পর্যন্ত তিনি শিলিগুড়িতেই থাকবেন। এবং এখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সভা ও বৈঠক […]
তৃণমূল ছাড়া কিছু বুঝি না,দলের জন্যই আমার পরিচিতি-দেবাশিষ মুখার্জী।
হুগলি,১৯ জানুয়ারি:- ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশিষ মুখোপাধ্যায় এর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি এতটুকু আশংকিত নন। তবে ২০১০- ১১ সালের সেনসাস রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে ডানকুনিতে ১৯ টি ওয়ার্ড বেড়ে ২১ টি হয়। সেনসাস রিপোর্ট সঠিক ভাবে প্রয়োগ হয় নি বলে তিনি জানান। মহিলা সংরক্ষিত তার ওয়ার্ড টি সঠিক নিয়মে হয় নি, সেটা তিনি […]



