স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- ম্যাচ গড়াপেটার অভিযোগে শ্রীলঙ্কার অন্তত তিন জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘটনার কথা স্বীকার করে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেছেন, “ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা ও চারিত্রিক সততা কমে যাওয়ায় আমরা দুঃখিত।” কিন্তু এই তিন ক্রিকেটার প্রাক্তন নাকি বর্তমান, সেই বিষয়ে চুপ থেকেছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য জানানো হয়েছে যে বর্তমান দলের কোনও ক্রিকেটার জড়িত নয় ম্যাচ-গড়াপেটার সঙ্গে। এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, “আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি আইসিসি-র দুর্নীতি দমন শাখার যে তদন্তের কথা ক্রীড়ামন্ত্রী বলেছেন, তা শ্রীলঙ্কার তিন জন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে হচ্ছে। বর্তমান জাতীয় দলের কোনও ক্রিকেটারের বিরুদ্ধে তা হচ্ছে না।”দেশের তিন ক্রিকেটারের বিরুদ্ধে যখন চলছে ম্যাচ গড়াপেটার তদন্ত, তখন শ্রীলঙ্কার পেসার শেহান মাদুশঙ্কার বিরুদ্ধে উঠেছে ড্রাগ নেওয়ার অভিযোগ। গত সপ্তাহে শ্রীলঙ্কার পুলিশ হেরোইন পাচারের জন্য আটক করেছিল এই পেসারকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। সেই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী বলেছেন, “ওর প্রতি দেশের অনেক প্রত্যাশা রয়েছে। তাই এই ঘটনা খুব দুঃখের।”
Related Articles
কোন্নগরে বিজেপি যুবমোর্চার মিছিলের আগেই উত্তেজনা , সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখালো তৃণমূল।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- শনিবার সকালে কোন্নগরে বিজেপি যুবমোর্চার ডাকা বাইক মিছিল পুলিশ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলের নের্তৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিলের আগেই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে কোন্নগরের জোড়া পুকুর […]
৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিকে গোল করে আপ্লুত সিআর সেভেন ।
স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- প্রায় দুবছরের সময়কালে ৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাস জার্সিতে প্রায় দুবছরের সময়ে এই প্রথম ফ্রি-কিকে সরাসরি গোল করলেন সি আর সেভেন। শনিবার রাতের ম্যাচে তুরিন ডার্বিতে তোরিনোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করেন রোনাল্ডো। ২০১৯ সালে ইতালির তুরিনের ক্লাব জুভেন্তাসে যোগ দেন তিনি। কেরিয়ারে […]
মনসা পূজো উপলক্ষে বক্সের আওয়াজের প্রতিযোগিতা, পুলিশের সঙ্গে বচসা, ধনেখালিতে গ্রেপ্তার দশ।
হুগলি, ১ অক্টোবর:- সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ধনিয়াখালি ধামাইটিকরি গ্রাম থেকে গ্রেপ্তার দশ। ধৃতদের আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠাল ধনিয়াখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধনিয়াখালির ভান্ডারহাটি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধামাইটিকরি গ্রামে গতকাল মনসা পূজা উপলক্ষে প্রচন্ড উচ্চস্বরে চার পাঁচটি বক্স সেট এনে বাজার ছিল স্থানীয়রা। পাশাপাশি তারা বক্সের […]





