হুগলি, ৫ জুন:- করোনার আবহে উত্তরপাড়া কোতরং উদয়ন পল্লী এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ।প্রতিদিনের মত গত ২৫ মে ভোর বেলায় পাড়ার মধ্যে প্রাতঃ ভ্রমণে বেরোয় দুলাল চ্যাটার্জি ৬১।ভোর বেলায় বেরোলেও বেলা হয়ে গেলে বাড়িতে না আসায় খোঁজা খুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন।সকাল থেকে রাত গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান শ্যালক দেবল মুখার্জি,তিনি বলেন জামাইবাবু ভীষণ ভালো মনের মানুষ ছিলেন।তিনি প্রতিদিন সকালে হাঁটতে যান সেদিনো সকালে হাঁটতে বেরোন কিন্তু বেলা গড়ালে বাড়িতে না আসায় আমরা ভীষণ চিন্তায় পড়ে যায়।আমরা পাড়ার ছেলেদের নিয়ে খোঁজা খুঁজি করি কিন্তু কোথাও না পাওয়া গেলে পুলিশের দ্বারস্থ হয়।খুব চিন্তায় আছি পুলিশ বলছে দেখছি দেখবো কিন্তু এখনো আমরা আমাদের জামাইবাবু কে খুঁজে পেলাম না।পুলিশ যদি আরো একটু সক্রিয় হতো তাহলে হয়তো কিছু উপকার পেতাম।স্থানীয় কাউন্সিলর প্রণব বাগ বলেন আমি বিষয় টা শুনেছি আমি নিজে উত্তরপাড়া থানার বড়োবাবু কে বলেছি বিষয় টা একটু গুরুত্ব দিয়ে দেখলে ভালো হয়।আমরা ওই পরিবারের পাশে আছি।
Related Articles
কেঁচো খুঁড়তে কেউটে ! ঔষধের বোতলে দেদার মদ বিকোচ্ছে উলুবেরিয়ায়।
হাওড়া,১০ এপ্রিল:- কেঁচো খুঁড়তে কেউটে! বাইরে থেকে ওষুধ মনে হলেও ভিতরে যে সুরা ! পুলিশ আর গৃহবধূদের নজর এড়িয়ে মদ্যপায়ীদের কাছে মদ পৌঁছানোর এ এক অভিনব কৌশল দেখা গেলো হাওড়া জেলায়। লকডাউনের মধ্যে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বেশ কিছু এলাকায় এই কৌশল চালু হয়েছে বলে অভিযোগ। করোনা সংক্রমণ প্রতিরোধে যখন দেশজুড়ে লকডাউন চলছে তখন আইন-শৃংখলার […]
দু ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন তারকেশ্বর।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- টানা দু ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হুগলির তারকেশ্বর পৌর সভার ৫, ৬, ১৪ নম্বর ওয়ার্ড ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায়। নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে শৈব মন্দিরে আসা পুর্নার্থীরা।রাস্তা পুরোপুরি নোংড়া ড্রেনের জলে ডুবে থাকায় সমস্যা পড়ছেন এলাকার মানুষ। বিশেষ করে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুবিধায় পড়েছেন […]
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে।
কলকাতা , ১২ জুন:- দক্ষিণ-পশ্চিম মন্সুন অর্থাৎ বর্ষা আজ 12 ই জুন নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করলো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই উত্তর দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশের বর্ষা আজ […]




