নদিয়া, ৪ মে:- আগুনে ভর্স্মিভুত হয়ে গেলো দুটি দোকান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নদিয়ার পলাশীপাড়া বাজারে। স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা হটাৎ দেখতে পান দুটি দোকানে দাউদাউ করে জলছে আগুন। এরপর পাড়া প্রতিবেশী সকলে ছুটে আসেন আগুন নেভানোর কাজে। খবর দেওয়া হয় তেহট্ট দমকল বিভাগ ও পুলিশকে।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসতেই ততক্ষনে আগুনে ভর্স্মিভুত হয়ে জায় ওই দুটি দোকান।এরপর উদ্ধারকাজে হাত লাগায় দমকল ও স্থানীয় মানুষজন। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের দাবী তাদের দুটি দোকান মিলে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।তবে শর্ট সার্কিট থেকে এই আগুন নাকি অন্য কোন কারন তা খতিয়ে দেখছে পুলিশ।তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় পুলিশ কর্তারা।
Related Articles
পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ শান্তিপূর্ণ ভোট চায় – জগদীপ ধনকড়।
দার্জিলিং , ২৪ ফেব্রুয়ারি:- দার্জিলিংয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে যোগদিতে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দুপুর ১টা ৫২ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন যে রাজ্যের নাগরিক ও প্রশাসন সকলে শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ এবং ঝামেলামুক্ত হবে। এতে সকলের ভূমিকা কাম্য রয়েছে। এরপর সড়ক পথ দিয়ে সোজা […]
মহারাজের মহাষ্টমীর অঞ্জলি
স্পোর্টস ডেস্ক, ২৪ অক্টোবর:- বেহালার বড়িশা প্লেয়ার্স কর্ণারে পাড়ার পুজোয় হাজির মহারাজ। এদিন অষ্টমীর সকালে মণ্ডপে গিয়ে স্বপরিবারে সন্ধিপুজো দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে পঞ্চমীর দিন প্লেয়ার্স কর্ণারে মণ্ডপে গিয়ে প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধনও করেছিলেন সৌরভ। আর এদিন অষ্টমীর সকালে মণ্ডপে বেশ খোশ মেজাজে পাওয়া গেল মহারাজকে। Post Views: 369
মদ্যপ স্বামীর অত্যাচার , স্ত্রীকে কুড়োলের কোপ চুঁচুড়ায় !
সুদীপ দাস, ২৭ জুলাই:- মদ্যপ স্বামীর কুড়োলের ঘায়ে জখম স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার সিংহিবাগান নতুনপাড়ায়। আহত ওই মহিলার নাম টুম্পা বাগ(২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, টুম্পার উপর নিত্যদিন অত্যাচার করে তাঁর স্বামী অরুন বাগ। পেশায় রাজমিস্ত্রীর কাজ করা অরুন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরেই […]






