হাওড়া ,৩১ মে:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১দিনের মাথায় আগামীকাল পয়লা জুন থেকে নতুন করে চালু হচ্ছে জলপথ পরিষেবা। জানা গেছে প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হবে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। জলপথ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে ডিউটি করতে হবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আপাতত নিরাপত্তার কারণে অল্প সংখ্যক যাত্রী নিয়েই এখন পরিষেবা চালু হচ্ছে। ছোট লঞ্চগুলিকে প্রথমে এই পরিষেবার কাজে ব্যবহার করা হবে। দীর্ঘদিন লকডাউনের কারণে জলপথ পরিষেবা এতদিন বন্ধ ছিল। সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। এখন ৭১দিন পর অবশেষে এই পরিষেবা চালু হতে চলায় এরফলে উপকৃত হবেন লঞ্চের যাত্রীরা।
Related Articles
করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশনের বিশেষ উদ্যোগ ১ জুন থেকে ৫০ শয্যার সেফ হোম চালু হচ্ছে।
হাওড়া , ২৯ মে: করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার ১ জুন থেকে তা চালু করা হবে। কোভিড মোকাবেলায় সেফ হোম চালু করার কথা বেলুড় মঠ কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল। আগামী পয়লা জুন মঙ্গলবার থেকে তা চালু […]
মা হওয়ার খবরে লকডাউনেও খুশির জোয়ার ,পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল।
প্রদীপ সাঁতরা,৫ মে:- লকডাউনের স্তব্ধ সময়েই এল নতুন প্রাণের খবর। মা হয়েছেন কোয়েল মল্লিক। বিনোদন জগতে যেন খুশির ছোঁয়া লেগেছে এই খবর। ভবানীপুরের মল্লিক বাড়িতেও কার্যত উৎসবের আমেজ! প্রযোজক নিসপাল সিং রানের ঘরে মঙ্গলবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিলেন কোয়েল। সুখবর ছড়িয়ে পড়তেই ভক্তদের অভিনন্দন আর শুভেচ্ছাবার্তার ঢল বয়েছে সোশ্যাল মিডিয়ায়। নবজাতকের ছবি দেখবে বলেও […]
সর্বনিম্ন স্কোর ! ধোনির ২০০ তম ম্যাচেও হার চেন্নাই এর
স্পোর্টস ডেস্ক , ২০ অক্টোবর:- এটা ছিল আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনির ২০০তম ম্যাচ। কিন্তু, ব্যাট হাতে বড় রান পাননি তিনি। ২৮ বলে ২৮ করে রান আউট হয়েছিলেন। চেন্নাইও হারল রাজস্থানের কাছে। আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তা দুর্গম হয়ে উঠল সিএসকে-র সামনে। বাকি ম্যাচগুলোর প্রতিটাতে জিতলে তাদের পয়েন্ট পৌঁছবে ১৪-তে। যা মোটেই প্লে-অফ নিশ্চিত করছে না। প্রথমার্ধে টস জিতে ব্যাট করতে নেমে ৫ […]



