হুগলি , ২৮ মে:- লকডাউন, আমফান এর পর বুধবারের ঝড় বৃষ্টি, আর তার জেড়েই এবার ডি ভি সির জল ছাড়ার সতর্কতা। বৃহস্পতিবার সকাল থেকে হুগলীর শ্রীরামপুর শহরে সতর্কতা র বার্তা পুরসভার পক্ষ থেকে। এদিন সকাল থেকেই মাইকিং করে শহরের দোকানদার থেকে সাধারন মানুষ দের সতর্ক করে বলা হয় ডি ভি সির পক্ষ থেকে জানানো হয়েছে আজ কালের মধ্যে জল ছাড়া হতে পারে। যার জেড়ে বাড়বে গঙ্গার জলস্তর। আর তার থেকেই প্লাবিত হতে পারে শহরতলি। জল উঠতে পারে দুই থেকে তিন ফুট অবধি। ফলে অপেক্ষা কৃত নিচু ঘর বাড়ীতে জল ঢুকতে পারে। ফলে তাদের জিনিস পত্র সরিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়। সকাল থেকে প্রশাসনের সতর্কতার জেরে তৎপর ব্যবসায়ীরাও। আমফানে এমনি তেই বেশ কিছু নিচু দোকানে জল ঢুকে নষ্ট হয়েছে মালপত্র। তারপর আবার ও যদি জল ঢোকে তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন তারা। তাই মালপত্র বাঁচাতে উঠে পড়ে লেগেছেন সকাল থেকেই।
Related Articles
পিছিয়ে পড়া মানুষকে পুষ্টির যোগান দিতে ৩০ হাজার পুষ্টি বাগান তৈরির লক্ষমাত্রা নিলো সরকার।
কলকাতা , ২৭ জুলাই:- রাজ্যের পিছিয়ে পড়া গ্রামাঞ্চলের মানুষকে যথাযথ পুষ্টির যোগানের পাশাপাশি তাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন জেলায় ৩০ হাজার পুষ্টি বাগান তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। একশ দিনের কাজ প্রকল্পের আওতায় ২০২১-২২ আর্থিক বছরে এই পুষ্টি বাগানগুলি গড়ে তোলা হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বিগত দু বছরে বিভিন্ন জেলায় এরকম […]
সাংসদদের হাত ধরে ঘরে ফিরলো বৈদ্যবাটি পুরসভার তিন নির্দল কাউন্সিলর।
হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- ২০২২ সালে নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যেই সব পার্থী দলের বিপক্ষে গিয়ে দলের পার্থির বিরুদ্ধে দাড়াবে তাদের দলে ঠাই নেই। কিন্তু লোকসভা ভোটের আগে দেখা গেল উল্টো ছবি। এর আগে বিভিন্ন পৌরসভা এলাকায় নির্দল থেকে দলে ফিরেছেন বেশ কিছু জয়ী নির্দলপর্থিরা। বৈদ্যবাটি পুরসভার তিনজন নির্দল কাউন্সিলর যথা ২০নম্বর ওয়ার্ডের […]
বুধবার ফের অনুব্রতকে তলব সিবিআই এর।
কলকাতা, ৯ আগস্ট:- বুধবার আবারও তাঁকে ফের তলব করল সিবিআই। আগামীকাল বুধবার ফের গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। ই–মেলে পাঠানো হয়েছে চিঠি। সোমবার তাঁকে ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার […]





