হুগলি , ২৮ মে:- মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।দাদপুরের গোবিন্দপুরের কাছে আজ সকালে দু নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে পরে ট্রাভেরা গাড়ি।আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহারাষ্ট্রের করঞ্জা থেকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা।আহতরা হল ধনঞ্জয় সরকার,সুজন সরকার,করঞ্জিত সরকার,জয় সরকার,সুচিত্র সরকার,আহত গাড়ির চালক ভূষন মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।বেলগারে।আহতদের হূসপাতালে দেখতে যান তৃনমূল জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন,পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য সরকার আছে।শ্রমিকরা দূর্ঘটনায় আহত হয়েছে শুনে দেখতে এসেছি।সুস্থ্য হলে বাড়ি ফেরার ব্যবস্থা করা হবে।।
Related Articles
জাওয়াদের আগাম সর্তকতা খানাকুলেও।
খানাকুল, ৩ ডিসেম্বর:- আসছে সাইক্লোন জাওয়াদ। প্রভাব পড়তে চলেছে এই রাজ্যেও। আগাম সতর্কতা হিসাবে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। তৎপরতা তুঙ্গে। বিভিন্ন নদী, ফেরিঘাট এলাকায় ঝড়ের সতর্কবার্তা মাইকিং এর মাধ্যমে প্রচার করতে দেখা গেল ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফে। এদিন হুগলি জেলার খানাকুলে প্রশাসনের তরফ থেকে ঘুর্নি ঝড় নিয়ে মাইকিং প্রচার করতে দেখা গেলো। প্রশাসন […]
ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসা বিজ্ঞান শীর্ষক আলোচনা শ্রীরামপুরের মনিকমল হসপিটালে।
হুগলি, ২ জুলাই:- জুলাই প্রতি বছরের মত সোমবার প্রবাদ প্রতিম চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন টি সারাদেশে ডক্টরস ডে হিসেবে পালিত হলো। এদিন হুগলি জেলার সবথেকে বড় ডক্টরস ডের অনুষ্ঠান হলো শ্রীরামপুরের মণি কমল হসপিটালে। এদিন ডাক্তার বিধানচন্দ্র রায় কে শ্রদ্ধা জানিয়ে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে হসপিটাল কর্তৃপক্ষ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান শীর্ষক এক […]
রাজ্য পুলিশের নজরদারিতেই রবিবার ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদে।
শিলিগুড়ি, ২৫ জুন:- কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, রাজ্য পুলিশের নজরদারিতে রবিবার ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদে।একই সঙ্গে পাহাড়ে জিটিএ নির্বাচনের ভোট গ্রহণ হবে এদিন।এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে সশস্ত্র রাজ্য পুলিশ।পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রকমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন শাণ্ডিল্য। কমিশনের তরফে জানানো হয়েছে, দার্জিলিং ও […]









