শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- অবৈধ সম্পর্কের জেরে উত্তেজনা ভাঙচুর অগ্নিসংযোগ আরামবাগে আরামবাগ,এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা জুড়ে। এক যুবকের অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ। ওই যুবক নাকি স্থানীয় প্রধানের আত্মীয় বলে জানা গেছে। ফেরিঘাটের ডাক নিয়ে চালাত ওই যুবক। ঘাট এলাকায় তার টোল আদায়ের জায়গাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারই সাথে ওই যুবকের মোটর বাইক আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। পুলিশ ওই যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ কেশবপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার নইম উদ্দিন হক নামে এক ব্যক্তি একটি বাঁকে ফেরিঘাট চালাতেন। এলাকায় তৃণমূলের প্রধানের আত্মীয় বলে পরিচিত ওই ব্যক্তি।ওই এলাকার এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিন। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে আসে নইম উদ্দিন হক। ওই সময় গ্রামের স্থানীয় বাসিন্দারা মহিলার বাড়িতেই তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকায়। ওই ব্যক্তিকে মারধর করে । এরপরে ওই মহিলার বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের কথাই একই করোনাভাইরাস জেরে রেলকডাউন চলছে। বাইরের লোক এলাকায় ঢুকছে এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভাঙচুর করা ভাই ফেরিঘাট তারি সাথে আগুন লাগিয়ে দেওয়া হয়।এরপরই নইমউদ্দিন হকের তার মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় লোকজনরা। এরপরই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে । গতকাল রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এলাকার রাস্তায় ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে অভিযুক্ত নইমউদ্দিন হক কে পুলিশ আটক করে। মলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাআলম রফিক বলেন, যদি এইরকম জঘন্য কাজ করে থাকে তার শাস্তি হওয়া উচিত।অন্যায় কে প্রশ্রয় দেইনি । তবে বিরোধীরা এটা নিয়ে মে রাজনৈতিক করছে । এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে।
Related Articles
রাস উৎসব দেখতে শান্তিপুরে মুখ্যমন্ত্রী।
নদীয়া, ৯ নভেম্বর:- অবশেষে শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব দেখতে শান্তিপুরের মাটিতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নদীয়ার কৃষ্ণনগরে একটি জনসভা সেরে শান্তিপুরে আসেন তৃণমূল নেত্রী, এরপর শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে প্রবেশ করে বিগ্রহ ঠাকুর দর্শন করেন। নিজের হাতেই শ্যামসুন্দর জিওকে আরতি করেন, পাশাপাশি ফলের ডালি দিয়ে নত মস্তকে প্রণাম করেন শ্যাম […]
সাংসদের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করলো বিজেপি কর্মী-সমর্থকরা।
সুদীপ দাস , ৪ জুলাই:- আমি করোনা পজেটিভ, শুক্রবার নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। এরপর থেকেই উদ্বেগ বাড়ছিলো হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। আজ হুগলির বিভিন্ন জায়গায় সাংসদের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করলো বিজেপি কর্মী-সমর্থকরা। সেইমত হুগলি লোকসভার পোলবা থানার অন্তর্গত বেনাবারুইয়ে সাংসদ লকেট চ্যাটার্জীর অারোগ্য কামননায় যজ্ঞ করলো […]
একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী
কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান অয়েলের অধিকর্তা গুরমিত সিং জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করতে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে হলদিয়ায় একটি এলপিজি টার্মিনাল নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সেই টার্মিনালের উদ্বোধন করবেন। এছাড়াও […]




