তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- আমফানের পর আবার নতুন করে একটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে , এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিভিন্ন দপ্তর গুলিকে সতর্ক করা হয়েছে। সেই নির্দেশ পাবার পর আজকে রিষড়া পুরসভা এই নিয়ে একটি জরুরি বৈঠক করলো। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার এর উদ্যোগে এই বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার বোর্ড অফ এডমিনিষ্ট্রেটর বিজয় সাগর মিস্র জানালেন যে আমরা অতীতের থেকে শিক্ষা নিয়ে যাতে সুষ্ঠ ভাবে দুর্যোগে মোকাবিলা করতে পারি সে ব্যাপারে পুরসভা প্রস্তুত আছে। আজকেই চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনারের নেতৃত্বে শ্রীরামপুরে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বিভিন্ন পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররা উপস্থিত ছিলেন সেখানে বিস্তারিতভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা রিষরা পুরসভা স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকে আলোচনা করলাম। দুর্যোগ মোকাবিলায় আমাদের পুরসভা সমস্ত রকম ব্যবস্থা রেখেছে ।যাতে এই ধরনের কোন প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারি তার সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। বিশেষ করে কয়েক দিন আগে আমফানের মতো মহাপ্রলয় ঘটে গেল তাতে আমাদের মুখ্যমন্ত্রী পথে নেবে যেভাবে দুর্যোগ মুকাবিলা করেছেন তার থেকে আমরা শিক্ষা নিয়ে সমস্ত সমস্ত রকম ব্যবস্থা রাখার চেষ্টা করছি আজকের এই বৈঠকে সকল বিদায়ী্ কমিশনাররা সহ পুরো সভার বিভিন্ন দফতরের আধিকারিক রা উপস্থিত ছিলেন ।এবং তাঁদের কি কি কাজ করতে হবে কি কি ব্যবস্থা নিতে হবে তার একটা গাইডলাইন করে দেওয়া হয়েছে। এবং আমরা আশা করছি যে কোন রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের পুরসভা প্রস্তুত।
Related Articles
খরদহ বিধানসভায় মনোনয়নপত্র দাখিল শোভনদেবের।
ব্যারাকপুর, ৭ অক্টোবর:- ব্যারাকপুর প্রশাসনিক ভবন মনোনয়নপত্র দাখিল করলেন খড়দহ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী বলেন বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলার একমাত্র নেত্রী যিনি বাংলার সব রকম সমস্যার ও মানুষের কথা ভাবেন খড়দহের আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও গতি আনতেও খড়দহের সার্বিক উন্নয়নের […]
ফের একবার আজ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ১৬ নভেম্বর:- গত বারের সাফল্যকে পুঁজি করে আজ মঙ্গলবার থেকে রাজ্যে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে এক মাস ধরে চলা এই শিবিরে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে৷ নবান্নের হিসাব বলছে গত দফায় চলতি বছরের প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে […]
উত্তরকাশির সুরঙ্গে আটকে থাকা হুগলির পাখিরা পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
হুগলি, ১৫ নভেম্বর:- ফোন কাছছাড়া করছেন না প্রৌঢ় দম্পতি। বেজে উঠলে পড়শিরাও দৌড়ে আসছেন নতুন কোনও খবর এল কি না জানতে। এমনই উৎকণ্ঠায় দিন কাটছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা পুরশুড়ার হরিণাখালির বছর চব্বিশের সৌভিক পাখিরার পরিবারের। একই অবস্থা নিমডাঙির বছর উনিশের জয়দেব পরামানিকের পরিবারেরও। রবিবার থেকেই রান্না চাপাননি সৌভিকের মা লক্ষ্মী। এদিনও বেলা নাগাদ দেখা […]






