সুদীপ দাস , ২৭ মে:- আমফানের পর গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বসে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবী আমফানের পর পান্ডুয়া ব্লকের হরাল-দাসপুর এলাকায় বেশকিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ টেন্ডার ছাড়াই বহুমূল্যের সেইসমস্ত গাছ তৃণমূল নেতৃত্বের সহযোগীতায় সরকারী আধিকারিক অন্যত্র ন্যুনতম মূল্যে বিক্রি করে দেয়। পাশাপাশি বিজেপির অভিযোগ ঝড়ে ক্ষতি না হওয়া বেশকিছু সরকারী গাছও কেটে বিক্রি করা দেওয়া হয়েছে। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবীতে পান্ডুয়া এলাকার বিজেপি নেতা-কর্মীরা বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। দুপুর দেড়টা পর্যন্ত এবিষয়ে বিডিওর কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিজেপি এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানানো হয়।
Related Articles
হাওড়ায় জাতীয় সড়কে পাঁচটি গাড়ির সংঘর্ষ, আহত ৪।
হাওড়া, ২৪ জুলাই:- হাওড়ায় বালি হল্টের কাছে জাতীয় সড়কের টোল রোডে দুর্ঘটনা। একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে টোল ফ্রি রোডে ঢুকে দুর্ঘটনার মুখে পড়ে। চারটি গাড়ি ও একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিটি ট্রেলারের তলায় ঢুকে যায়। এই দুর্ঘটনায় চারজন আহত হন। উত্তরপাড়া হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র […]
প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, লকেটকে নাম না করে সিঙ্গুরে এসে তোপ অভিষেকের।
হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার মধ্যে সব থেকে হুগলি লোকসভা বেশি ভোটে জিতবে তৃণমূল। এদিন সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন সিঙ্গুরের বৈঠক শেষে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নাম না করে অভিষেক বলেন উনি প্রাক্তন সাংসদ এর প্যাড ছাপিয়ে রাখুন উনি ভোটের ফল বেরোনোর পর প্রাক্তন হবেন। এছাড়াও আরো বলেন বিজেপি […]
বিদেশের মাটিতেই চলতি বছরের আইপিএল !
স্পোর্টস ডেস্ক,২ জুলাই:- বিদেশেই সম্ভবত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম সংস্করণ ৷ ইউনাইটেড আরব আমিরশাহি অথবা শ্রীলঙ্কাতে বসতে চলেছে এই বছরের আইপিএল এর আসর ৷ যদিও এখনও কোনও ফাইনাল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিদেশে আইপিএল কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বর্তমানে বিসিসিআই টি-২০ বিশ্বকাপের ভবিষ্যতের দিকে […]










