সুদীপ দাস , ২৭ মে:- আমফানের পর গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বসে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবী আমফানের পর পান্ডুয়া ব্লকের হরাল-দাসপুর এলাকায় বেশকিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ টেন্ডার ছাড়াই বহুমূল্যের সেইসমস্ত গাছ তৃণমূল নেতৃত্বের সহযোগীতায় সরকারী আধিকারিক অন্যত্র ন্যুনতম মূল্যে বিক্রি করে দেয়। পাশাপাশি বিজেপির অভিযোগ ঝড়ে ক্ষতি না হওয়া বেশকিছু সরকারী গাছও কেটে বিক্রি করা দেওয়া হয়েছে। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবীতে পান্ডুয়া এলাকার বিজেপি নেতা-কর্মীরা বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। দুপুর দেড়টা পর্যন্ত এবিষয়ে বিডিওর কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিজেপি এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানানো হয়।
Related Articles
গৃহকর্ত্রী কে শৌচালয়ে আটকে চুরি!সিসিটিভি দেখে চোর খুঁজছে পুলিশ।
হুগলি, ১২ মার্চ:- চুঁচুড়া থানার কোদালিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী স্মরণী এলাকায় এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে দম্পতি সৃজিত ও শ্রাবণী গোস্বামী ওই বাড়িতে থাকেন। সৃজিত বাবু গ্যাস অফিসে চাকরি করেন। সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বাড়ির পরিচারিকা কাজ করে বারোটা নাগাদ বেরিয়ে যান। গৃহকর্ত্রী জানান, তিনি দুপুরে বাড়ির দরজায় ছিটকানি […]
গুরুতর আহত মুখ্যমন্ত্রী, এসএসকেএম হসপিটালে ভর্তি।
কলকাতা, ১৪ মার্চ:- বাড়ির সামনে হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাথায় সেলাই পড়ার সম্ভাবনা। Post Views: 240
করোনা সচেতনতা প্রচারে উদ্যোক্তাদের উৎসাহিত করতে পুরসভা ও সিইএসসির আয়োজন দুর্গাপুজোর প্রতিযোগিতা
কলকাতা , ১৩ অক্টোবর:- কোভিড সুরক্ষা বিধি মেনে পুজো আয়োজন ও করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করতে কলকাতা পুরসভা ও সিইএসসি এবছর ভিন্নভাবে শহরে দুর্গাপুজোর প্রতিযোগিতা কলকাতা ‘শ্রী’ আয়োজন করছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, কোভিড অতিমারীর আবহে এবার […]





