সোজাসাপটা ডেস্ক,১১ মে:- করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। প্রায় 6 ঘণ্টার এই বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রা বলার সুযোগ পেয়েছিলেন জানা গেছেপ্রায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আটকে আছেন তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘ লক ডাউনে ধৈর্যহারা শ্রমিকরা ভারত বর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে তারা পাড়ি দিচ্ছেন নিজের বাড়ির উদ্দেশ্যে ।এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য গুলি আর্থিক প্যাকেজের দাবি তোলেন বলে জানা গেছে। সরকারের মত যে সমস্ত মানুষ যেখানে আছেন তারা যেন সেই জায়গায় থাকেন কিন্তু দীর্ঘদিন আটকে পড়া মানুষেরা নিজেদের রাজ্যে ফিরতে চাইছেন, কিন্তু যেটা দেখতে হবে যে এর ফলে যেন গ্রামগঞ্জে না সংক্রমণ ছড়িয়ে না, পড়ে প্রধানমন্ত্রীর বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের দেশের প্রতিটি রাজ্য তারা নিজেদের মতো করে করোনা মোকাবেলায় চেষ্টা করছেন ,কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজ্যের সমস্ত সচিবদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন কিভাবে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আজকের বৈঠকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের প্রায় সমস্ত সদস্য এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Related Articles
আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পুলিশ দিবস।
আরামবাগ , ১ সেপ্টেম্বর:- ১ লা সেপ্টেম্বর আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পুলিশ দিবস। বুধবার হুগলির আরামবাগ থানার উদ্যোগে পালিত হয় এই দিনটি। হুগলি রুরাল পুলিশ জেলার উদ্যোগে আরামবাগ গোরহাটি মোড়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ সহ অন্যান্য পুলিশকর্মী থেকে শুরু […]
গুরুতর আহত মুখ্যমন্ত্রী, এসএসকেএম হসপিটালে ভর্তি।
কলকাতা, ১৪ মার্চ:- বাড়ির সামনে হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাথায় সেলাই পড়ার সম্ভাবনা। Post Views: 343
শনিবার প্রধানমন্ত্রী গোটা দেশজুড়ে করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন।
কলকাতা , ১৪ জানুয়ারি:- নভেল করোনা ভাইরাসের বহু প্রতীক্ষিত প্রতিষেধক টিকা কলকাতায় এসে পৌঁছানোর পর ইতিমধ্যেই তা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী রাজ্যের ২৩টি জেলা শুধুমাত্র কলকাতা বাদ দিয়ে সব জায়গাতেই টিকা সুষ্ঠুভাবে পৌঁছে গিয়েছে। আজকেই কলকাতার নির্ধারিত তিন হাসপাতালে তা পৌঁছে যাবে। আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে এই […]










