মহুয়া চক্রবর্তী চৌধূরী ,১১ মে:- লকেট চ্যাটার্জিকে মানকুণ্ডু জ্যোতির মোড়ে আটকে দেওয়া হলো। ভদ্রেশ্বর তেলিনিপাড়ায় গতকাল রাতে গোষ্ঠিসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। আজও পরিস্থিতি থমথমে রয়েছে। সেখানে যাওয়ার উদ্দেশ্যেই তিনি যাচ্ছিলেন তার গাড়ি নিয়ে। তখনই জ্যোতির মোড়ে পুলিশ তাকে আটকায় এবং জানিয়ে দেয় ওই এলাকায় বর্তমানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে প্রবেশ করা যাবেনা। পুলিশের সঙ্গে লকেট চ্যাটার্জির এই নিয়ে একটু বচসাও হয়।এরপর তিনি পুলিশ কমিশনারের সঙ্গে চন্দননগর থানায় গেলেও দেখা না মেলায় ক্ষোভ উগরে দেন ক্যামেরার সামনে।
Related Articles
তৃণমূল বিধায়কদের উদ্যোগ , বেলুড়ে অক্সিজেন পার্লার , উত্তর হাওড়ায় ‘কোভিড কিচেন’।
হাওড়া, ১৮ মে:- করোনাকালে সাধারণ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। তাঁর উদ্যোগে চালু হতে চলেছে অক্সিজেন পার্লার। বেলুড়ের লালবাবা কলেজে চালু করা হবে অক্সিজেন পার্লার। পর্যাপ্ত অক্সিডেন সিলিন্ডারের পাশাপাশি এখানে খালি সিলিন্ডার ভর্তি করার ব্যবস্থাও থাকবে। বালির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই অক্সিজেন পার্লারটি চালু হতে […]
দুর্নীতির অভিযোগে শাসকদলের উপ প্রধানের ইট ভাটায় তালা দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।
দেগঙ্গা, ৫ ডিসেম্বর:- দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলের পঞ্চায়েত উপ প্রধানের ইটভাটাতে তালা মেরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের বেনাপুর এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ নুরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রব এলাকায় একাধিক দুর্নীতি কাজ করছেন পাশাপাশি তার ইটভাটাতে বিদ্যাদরী নদী থেকে মাটি চুরি করে সেই মাটি দিয়ে ইট […]
১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে।
কলকাতা , ১১ জানুয়ারি:- রাজ্যের দূষণের শীর্ষে থাকা সাত শহরে চলা ১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, ওই শহর গুলিতে দূষণের হার কমাতে পুরনো গাড়ি ধাপে ধাপে বাতিল করা হবে। পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার জন্য মালিকদের রাজ্য […]




