চিরঞ্জিত ঘোষ,৮ মে:- কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের। ১৬০ তম জন্ম জয়ন্তীর পূর্ণ লগ্নে ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতন এর স্বেচ্ছাসেবকরা কবি প্রণাম পালন করল । এর মাধ্যমে একদিকে যেমন রবীন্দ্রজয়ন্তী পালন করলেন তার সঙ্গে সঙ্গে সম্প্রতি করোনার ভয়াবহ যে দাপট চলছে সারা বিশ্বজুড়ে তার বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানালেন। ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন বাঙালির হৃদয়ে মননে স্বয়নে স্বপনে সর্বত্রই রবীন্দ্রনাথ বিরাজমান । সেই কবিগুরুর পুন্য জন্মদিনে এখানকার স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতনের সদস্যরা সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে স্মরণ করলেন আজকের এই দিনটি। একটি সুসজ্জিত ট্যাবলো রবীন্দ্রনাথের ছবিতে ফুল মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ডানকুনির বিভিন্ন পদ পরিক্রমা করে। এই ট্যাবলো থেকে রবীন্দ্রনাথের বাণী রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের কবিতা মাধ্যমে বিশ্বকবি কে প্রণাম জানান শিল্পীরা। এর সঙ্গে সঙ্গে কালান্তক ব্যাধি করোনার ভয়াভয় সংক্রমণ থেকে মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে সেই আবেদন ও জানানো হয় আজকের অনুষ্ঠান থেকে । এদিনের এই অভিনব প্রয়াসকে ডানকুনির অধিবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
Related Articles
ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াচ্ছে সরকার।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- মরশুমের খামখেয়ালিপনার জন্য ক্ষতিগ্রস্থ চাষিদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। পুজোর আগেই যাতে তাঁরা শস্যহানীর ক্ষতিপুরণের টাকা পান সেজন্য উদ্যোগী হয়েছে কৃষি দফতর। জানা গিয়েছে বৃষ্টি ঘাটতির কারণে রাজ্যের প্রায় ২ লক্ষ ৪০ হাজার হেক্টর ধানি জমিতে এবার আর খরিফ মরশুমের ধান চাষ সম্ভব হচ্ছে না। প্রকৃতির এই খামখেয়ালিপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু […]
ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল।
কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটালো নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন এতদিন দমকলের ডিজি পদে থাকা আইপিএস অফিসার সি জগমোহন। জাভেদ শামিমকে করা হল দমকলের ডিজি। ফলে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের দায়িত্ব তিনি পাবেন না। আজ রাজ্যের […]
ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১, আহত-১
শুভজিৎ ঘোষ , ১৫ জুন:- ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১,আহত-১।ঘটনাটি ঘটেছে গোঘাটের পাণ্ডুগ্রাম মোড়ে।মোটর বাইকে করে গোঘাটের বড়মা থেকে শ্যামবাজারে ছেলের বিয়ের পাকা কথা বলতে এসেছিলে বাবা-মা।পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পাণ্ডুগ্রাম বাস স্টপেজের কোন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মারে। ঘটনা স্থলেই বাইকে থাকা এক মহিলার […]




