,নদিয়া,৭ মে:- চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে গয়না শিল্পীরা। নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা তাদের , সংসারের সবাই মিলে খেটেখুটে উনুনে হাড়ি চড়াতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপরে গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা দিন কে দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে । মারনব্যাধিকে প্রতিহত করতে বেধে দেওয়া হল দেশজুড়ে লকডাউন। আর এই লকডাউনে কার্যত কর্মহীন হয়ে পড়েছেন এবার নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর চক মন্ডলপাড়ারর গয়না প্রস্তুত কারিগররা।মালিকের কাছ থেকে রুপো এনে ঘরে বসে নানান অলংকার তৈরি করে এখানকার ২৫ থেকে ৩০ টি পরিবারের কারিগররা। লকডাউনে ফলে নতুন গয়নার অর্ডার নেই। তাই কাজ পাচ্ছেনা কারিগররা। ঘরে পড়েই গয়না প্রস্তুত যন্ত্রের মরচে পড়তে শুরু করেছে। দু’মুঠো অন্ন যোগাবেন কোথা থেকে এখন সেই চিন্তায় ঘুম কেড়েছে অলংকার শিল্পীদের।কি করবেন তারা ভেবে পাচ্ছেন না।
Related Articles
অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলি রাজ্যে সরকারি ও মেডিকেল কলেজের আউটডোর খোলা।
কলকাতা, ১৮ অক্টোবর:- ২২ অক্টোবর রবিবার মহাষ্টমীর দিন বাদে পুজোর বাকি দিনগুলি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের আউটডোর খোলা থাকছে। সবদিনই ইমার্জেন্সি, ইন্ডোর, রোগ ও রক্ত পরীক্ষার বিভাগসহ অন্যান্য ব্যবস্থাও চালু থাকছে। রাজ্যের স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এর পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় পুজোর কয়েকদিনও বিশেষ অভিযান […]
দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,১ জানুয়ারি:- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। বুধবার ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে হাওড়ায় এক অনুষ্ঠানে অরূপ রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “দুঃসময়ে যারা দলের জন্য লড়াই করেছেন তাদের ভুললে চলবে না। পুরনো কর্মীরাই আমাদের […]
হিন্দমোটর হাইস্কুলের উদ্যোগে প্রভাতফেরি।
হুগলি,১৭ ফেব্রুয়ারি:- হিন্দমোটর হাই স্কুলের উদ্যোগে রবিবার সকালে উত্তরপাড়া সিএ মাঠ থেকে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাতফেরি বের করা হয়েছিলো।মূলত সাধারণ মানুষ কে সচেতন করার জন্য এই প্রভাতফেরি।এই প্রভাতফেরি তে ডেঙ্গু,করোনা ভাইরাস থেকে দূরে থাকতে হবে কি ভাবে সেটাই নাট্য রূপে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন স্কুলের ছাত্র ছাত্রী রা।এছাড়া স্বাস্থ ভালো রাখতে কি কি […]









