দার্জিলিং,৬ মে:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায়। এরপর সেখানে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম সুমন সরকার। সে ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি কোনও অপরাধমূলক কাজ ঘটানোর উদ্দেশ্যেই ফুলবাড়ির মার্ডার মোড়ে অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি তাজা কার্তুজ। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
Related Articles
বিজেপি বলে কোন দল নেই , তৃণমূল থেকে দল ভারিয়ে বিজেপিকে তৈরী করতে হচ্ছে – সুজন চক্রবর্তী।
সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- বিজেপি বলে আসলে কোন দল নেই! তৃণমূল থেকে দল ভারিয়ে বিজেপিকে তৈরী করতে হচ্ছে। তৃণমূলে বাতিল যারা তাঁরা আজ বিজেপির নেতা। আবার এটাও স্পষ্ট হচ্ছে যে তৃণমূল বলেও আসলে কোন দল নেই! দল ভাঙিয়ে তৃণমূল তৈরী হয়েছিলো। যেদিন যে যেমন এদিক-ওদিক চান্স পাচ্ছেন চলে যাচ্ছেন। তৃণমূল যেমন ভাঙা বেড়া দিয়ে […]
তৃণমূল পরিচালিত চুঁচুড়া পৌরসভায় কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে আন্দোলনে নামলো সিআইটিইউ।
হুগলি, ১১ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। এই অভিযোগের ভিত্তিতেই আজ সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ আন্দোলনে নামলো। এদিন তাঁরা পৌরসভার সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হয়। পাশাপাশি তাঁদের দাবি নিয়ে তাঁরা পৌরসভায় ডেপুটেশন জমা দেয়। যদিও আজ পৌরসভায় পুরপ্রধান কিংবা উপপুরপ্রধান না থাকায় তাঁরা রিসিভিং কাউন্টারে ডেপুটেশন জমা দেয়। পৌর […]
দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হলো রাস্তায়।
দ:২৪পরগনা , ২৩ জুন:- মথুরাপুর ২ নং ব্লকের কৈলাসপুর হরিণটানা বাজারে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতেয় রাস্তা অবরোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা রাস্তায় বাঁশ দিয়ে রোড অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা বাইক ভাঙচুর করে বলে খবর। অভিযোগ নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপণ কুমার ঘাটু তিনি নিজের ঘরের সদস্যদের আ্যকাউন্টে টাকা দিয়েছেন। অথচ সেই ব্যক্তি পাকা বাড়ি […]






