নবান্ন,হাওড়া,৫ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।এই নিয়ে রাজ্যে মোট ৬৮ জনের করোনায় মৃত্যু হল বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন । তিনি বলেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৩৪৪।ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৯৪০ জন আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বরাষ্ট্রসচিব জানান।তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৪৬ জন লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এই নিয়ে রাজ্যে মোট ২৬৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন। স্বরাষ্ট্র সচিব আরো জানিয়েছেন গতকাল থেকে আজ পর্যন্ত আরো প্রায় দুহাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।
Related Articles
মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হুগলিতে।
হুগলি, ৭ ডিসেম্বর:- শনিবার, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হল চুঁচুড়ায় হুগলি জেলাশাসক দফতরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলার চার মহকুমাশাসক, বিডিওরা সহ পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সব দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকাবলি সম্পর্কে […]
শুভেন্দুর পাল্টা অর্জুন।
উঃ২৪পরগনা, ২২ জানুয়ারি:- চলতি মাসের কয়েকদিন আগেই জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর কাউগাছি এলাকার ইএসআই মাঠে পঞ্চায়েতি সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা। এমনকি পঞ্চায়েতে রাজ্যে শাসক দলকে হারানোর ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ হন তিনি। আজ তারই পাল্টা সভা করলো ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল […]
উদ্বেগ বাড়িয়ে চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৬১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১১ অক্টোবর:- উদ্বেগ বাড়িয়ে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড সংখ্যক তিন হাজার ৬১২ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেণ। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯৪ হাজার ৮০৬ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৫৮ হাজার ৯৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার গতকালের তুলনায় আজ আরও একটু […]





