হুগলি,৪ মে:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে করোনা আক্রান্তের হদিস মিলতেই তৎপর প্রশাসন।কানাইপুর নপাড়া এলাকায় এক সব্জি বিক্রেতার শরীরে করোনা ভাইরাসের হদিস মেলে।সোমবার সকাল থেকেই পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে ও দমকলের সাহায্যে নপাড়া এলাকা সানিটাইজ করা হয়।প্রধান জানান পুরো কানাইপুর এলাকা সানিটাইজ করা হবে।কানাইপুর আদর্শনগর ও নপাড়া এলাকা নিয়ে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে বলে জানান প্রধান।
Related Articles
সততার পরিচয়। টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়েও তা ফিরিয়ে দিলেন গরিব রিক্সাচালক।
হাওড়া, ২৭ মে:- টাকা ভর্তি মানিব্যাগ রাস্তা থেকে কুড়িয়ে পেয়েও সততার পরিচয় দিলেন এক রিক্সাচালক। ওই রিক্সা চালকের নাম কৃষ্ণা বাহাদুর। তিনি হাওড়ার বালি থানা এলাকার রিক্সা স্ট্যান্ডে রিক্সা চালান। শুক্রবার সকালে তিনি রাস্তা থেকে একটি মানিব্যাগ কুড়িয়ে পান। ওই মানিব্যাগে বেশ কিছু নগদ টাকা, দুটি এটিএম কার্ড এবং দরকারি কাগজপত্র ছিল। সেখান থেকেই তিনি […]
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন স্বাস্থ্যসচিব আরামবাগে।
হুগলি , ২৫ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় চলছে দ্বিতীয় দিনের লকডাউন । এই পরিস্থিতিতে শনিবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি জেলার আরামবাগে এলেন রাজ্য স্বাস্থ্যসচিব সৌমিত্র মোহন। এদিন তিনি প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করেন। এ দিন উপস্থিত ছিলেন জেলাশাসক , মহকুমাশাসক সহ স্বাস্থ্যদফতরের অস্বীকারিকরা। Post Views: 446
গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি।
হাওড়া , ২৯ সেপ্টেম্বর:- থানায় অভিযোগ জমা পড়েছিল প্রায় মাসখানেক আগে। এরপর থেকেই তদন্ত শুরু হয়েছিল। পরে মন্ত্রীর নির্দেশের পর আরও তৎপরতা শুরু হয়। শেষমেশ বালির তোলাবাজি-কান্ডে গ্রেফতার হলেন অভিযুক্ত বিজেপি নেতা। তোলাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বালি বিজেপির মন্ডল-১ এর সভাপতি রাজা গোস্বামী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বালি থানার পুলিশ […]







