বীরবূম,৪ মে:- লকডাউনের স্বার্থকতা কোথায় ? কেন এর গম্ভীরতা বুঝতে পারছেন না সকলে ? তা না হলে ট্রাকে হ্যান্ড স্যানিটারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি ! বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে পুলিসের জালে ধরা পড়ল এক ট্রাকভর্তি মানুষ। জানা গিয়েছে, তাঁরা কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন। লকডাউনে বন্ধ যানচলাচল। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং, পুলিসি টহলদারি। এ কয়েকদিনে অন্যান্য প্রচুর অভিজ্ঞতা হয়েছে পুলিসকর্মীদের। তাই ট্রাকের বাইরে হ্যান্ড স্যানিটাইজার স্টিকার লাগানো থাকলেও পুলিসের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সিউড়ির তারাপুর গ্রামে ট্রাকটি ঢোকা মাত্রই খটকা লাগে সিউড়়ি থানার আইসির। তিনি ট্রাকটিকে দাঁড় করিয়ে চালককে প্রশ্ন করেন। চালকের কথায় অসঙ্গতি থাকায়, ট্রাকে তল্লাশি চালান তিনি। দেখা যায়, হ্যান্ড স্যানিটাইজার নয়, মানুষভর্তি সেই ট্রাক। ছোট্ট পরিসরের মধ্যে গাদাগাদি করে বসে রয়েছেন প্রায় ২৫ জন। জেরায় জানা গিয়েছে, ডানকুনি থেকে ১৪০০ টাকা ভাড়া দিয়ে তাঁরা ঝাড়খণ্ডের দুমকায় যাচ্ছিলেন। চালক অবশ্য দাবি করছেন, “ট্রাকের ভিতর কী রয়েছে, তা আমি জানতাম না। মালিক সব জানে। মালিক শুধু বলেছিল ট্রাকটিকে দুমকা পর্যন্ত নিয়ে যেতে হবে।” প্রশ্ন উঠছে, এতটা রাস্তা পুলিসের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে বীরভূম পর্যন্ত আসতে পারল ট্রাকটি ? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
শতবর্ষের ইস্টবেঙ্গল কে আরো শক্ত করার জন্য আরো এক ফ্যান ক্লাবের আত্মপ্রকাশ হলো রিষড়ায়।
হুগলি,১৩ জানুয়ারি:- শতবর্ষের ইস্টবেঙ্গল কে আরো শক্ত করার জন্য আরো এক ফ্যান ক্লাবের আত্মপ্রকাশ হলো রিষড়ায়। ২ নম্বর রিষড়া কিশোর সংঘ ক্লাবের উদ্যোগে রিষড়া মশাল ব্রিগেড এর উদ্বোধন হলো।উদ্বোধন করেন পৌরপ্রধান বিজয় সাগর মিস্র , উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান।সঙ্গে ছিলেন পৌর প্রতিনিধি শুভজিৎ সরকার , মনোজ গোস্বামি। ব্যানার উদ্বোধনের পাশাপাশি মশাল ব্রিগেড তাদের জার্সি […]
রিষড়ার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার।
হুগলি , ২৫ ডিসেম্বর:- রিষড়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পোস্টারে ছেয়ে গেল। এদিন সকালে দেখা যায় শুভেন্দুর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পড়েছে রিষড়া শহরের বিভিন্ন জায়গায়। হটাৎ করে রিষড়ায় দাদার অনুগামী পোস্টার পড়ায় এবার এখানেও রাজনীতির নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। রিষড়ার দাসপাড়া, নবীন পল্লী সহ বেশকিছু […]
ডেঙ্গি রুখতে মানুষকে সচেতন করতে, বিশেষ প্রচার অভিযান রিষড়া পুরসভার।
তরুণ মুখোপাধ্যায়, ১৩ অক্টোবর:- যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর পাদুর্ভাব দেখা দিচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। শুক্রবার রিষড়া পুরসভার উদ্যোগে ডেঙ্গির বিরুদ্ধে প্রচার অভিযান চালানো হলো। বিকালে পুরসভার সামনে থেকে পুর প্রধান বিজয় সাগর মিশ্র এবং উপ পুরপ্রধান জাহিদ হাসান খানের নেতৃত্বে ডেঙ্গু সচেতনা অভিযান রিষড়ার বিভিন্ন পথ অতিক্রম […]




