নবান্ন,হাওড়া,৪ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রেকর ঘোষণা মতোই এরাজ্যেও তৃতীয় দফার লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।মুখয সচিব রাজীব সিনহা জানিয়েছেন রাজ্যের যে এলাকা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে জেলার মধ্যেই বাস চালানো যাবে। তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে ও বাজার এলাকা নয় এমন জায়গায় সকাল ১০ টা থেকে ৬টা পর্যন্ত খোলা যাবে চা ও পানের দোকান।তবে চায়ের দোকানে বসে আড্ডা চলবে না।এখন থেকে মিষ্টির দোকান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে । ২৫ শতাংশ কর্মি নিয়ে বেসরকারি অফিস গুলোও কাজ শুরু করতে পারে।তবে যতদুর সম্ভব কর্মচারিদের বাড়ি থেকে কাজ করতে উত্সাহ দেওয়ার কথা বলা হয়েছে। শপিং মল, সেলুন, বিউটি পার্লার, পাব, বার, রেস্তোরাঁ এখনই খোলা যাবে না বলে মুখ্য সচিব জানান।
Related Articles
দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবা না পেলে , কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান।
হাওড়া, ২৫ জানুয়ারী:- দুয়ারে সরকার প্রকল্পের কাজে ঢিলেঢালা ভাব। বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম নেই শিবিরে আসা কর্মীদের কাছে। দলের কোন্দলে কাজ হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ডোমজুড়ের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বারে বারে শিবিরের দিন জানিয়েও না আসার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। তাই এবারে কাজ শেষ না হলে কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন […]
বিরিয়ানি দোকানের কর্মীকে মারধরের অভিযোগ। উত্তেজনা হাওড়ার চ্যাটার্জিহাটে।
হাওড়া, ৪ অক্টোবর:- বিরিয়ানি দোকানের কর্মীকে মারধরের অভিযোগ। উত্তেজনা হাওড়ার চ্যাটার্জিহাটে। বিরিয়ানির দোকানের সামনে দীর্ঘক্ষণ টোটো দাঁড় করানোকে কেন্দ্র করে প্রথমে বচসা ও গালিগালাজের ঘটনা ঘটল। অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে পরে টোটোচালক সদলবলে এসে বিরিয়ানির দোকানের কর্মচারীকে দোকান থেকে টেনে বের করে লাঠি, রড দিয়ে ব্যাপক মারধর করে। আহত ওই কর্মী হাওড়া জেলা হাসপাতালে […]
ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কানাইপুরে , তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই স্বজন পোষণের অভিযোগ।
হুগলি , ২৩ মে:- রবিবার কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাক্সিনেশন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। আজকে ছিল পঞ্চায়েত, জেলাপরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং পুলিশকর্মীদের টিকাকরণ। কিন্তু অভিযোগ উঠেছে কানাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তার নিজের লোকেদের টিকার ব্যবস্থা করে দেবার জন্য প্রভাবিত করছেন। এ ব্যাপারে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব বলেন এদিন জনপ্রতিনিধিদের […]




