চিরঞ্জিত ঘোষ,৩ মে:- ভয়াভয় মরণব্যাধি করোনার আতঙ্কে স্তব্ধ জীবনযাত্রা। সমস্ত কিছু বন্ধ। মানুষ লকডাউন এ বাড়িতে বসে আছেন। সমস্ত পেশার মানুষরা আজকে মহা সংকটের মধ্য দিয়ে চলেছেন। হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকারের উদ্যোগে চন্ডীতলা ১ নম্বর ব্লক এর গঙ্গাধরপুর বাজার , হোজাঘাটা , কুমিরমড়া সহ বেশ কিছু এলাকায় গরীব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।বিধায়কের ত্রাণ এর পাশাপাশি এলাকায় তাকে সর্বদা পাশে পেয়ে আরো খুশি স্থানীয় মানুষ।স্বাতী খন্দকার জানান যতদিন লকডাউন চলবে তিনি এইভাবেই মানুষের সেবা করে যাবেন।পাশাপাশি তিনি রেশন দুর্নীতি রুখতে চন্ডীতলা ২ নম্বর ব্লকের জনাই সহ বেশ কিছু এলাকার রেশন দোকান পরিদর্শন করেন।তিনি রেশন ডিলারদের বলেন কোনো মানুষ যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়।
Related Articles
যুবই ভবিষ্য , সবুজ-মেরুন কে হারিয়ে শতবর্ষে আইলীগের ডার্বির বদলা লাল-হলুদের।
অঞ্জন চট্টপাধ্যায়,৫ ফেব্রুয়ারি:- ডার্বিতে ফের মুখ পুড়ল মোহনবাগানের। অনূর্ধ্ব ১৮ ডার্বিতে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে মুখ পুড়ল বাগানের ছোটোদের। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ মিস করে সৱুজমেরুন ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি তারা। তবে ৭০ মিনিটে কাজের কাজটা করে নেয় ইস্টবেঙ্গল। সালাম জনসনের দুরন্ত গোলে ম্যাচে গোলের খাতা খোলে ইস্টবেঙ্গল। এব়পর আর […]
কোচবিহারে স্বস্তির খবর, আরও ৯ পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ।
কোচবিহার,১৮ এপ্রিল;- নতুন করে কোচবিহার থেকে পাঠানো আরও ৯ জনের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরীক্ষা করোনা নেগেটিভ এসেছে। আজ এখবর জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ২০ জনের লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১ জনের রিপোর্ট […]
ইউক্রেনে আটকে হাওড়ার ইছাপুরের ডাক্তারি পড়ুয়া দেবারতি। উদ্বিগ্ন পরিবার।
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছে হাওড়ার ইছাপুরের বাসিন্দা দেবারতি দাস। এদিকে এই মুহূর্তে সে দেশে যুদ্ধের যা পরিস্থিতি তাতে মেয়ে কী ভেবে দেশে ফিরবে তা ভেবেই আতঙ্কে দিন কাটছে দেবারতির পরিবারের। উদ্বিগ্ন পরিবার চাইছে দ্রুত দেশে ফিরে আসুক মেয়ে সহ ভারতীয় সব পড়ুয়ারা। সরকারের কাছে কাতর আবেদন জানাচ্ছেন পরিবার। জানা গেছে, ইউক্রেনের খারকিভে […]







