সুদীপ দাস,২ মে:- লকডাউনের মধ্যে এবারে অজানা জন্তুর আতঙ্ক হুগলিতে। নির্মীয়মান বাড়িতে ঢুকে শিকলে বাঁধা একটি কুকুরের মাথা খুঁবলে নিয়ে চম্পট দিলো সেই প্রানীটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার গজঘন্টায়। গজঘন্টার বাসিন্দা হিরন্ময় অধিকারীর বাড়িতে চলছে পাকা একটি নতুন বাড়ি তৈরীর কাজ। রাতে সেই বাড়িতেই শিকলে বাঁধা ছিলো তাঁর পোষ্যটি। আজ সকালে উঠে বাড়ির লোক দেখতে পায় মুন্ডুহীন কুকুরটির দেহ পরে রয়েছে। শিকল ছেঁড়া। ঘর ও উঠোনে অজানা কোন জন্তুর পায়ের ছাপ। খবর ছড়িয়ে পরতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরে ওই বাড়িতে বনদপ্তরের কর্মীরা এসে ঘটনাস্থল খতিয়ে দেখা শুরু করেছে।
Related Articles
শ্যামা সঙ্গীত ভক্তিগীতির সুর সাধক ধনঞ্জয় ভট্টাচার্যের শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- ভক্তিমূলক গান (শ্যামা-সঙ্গীত) আর সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য যেন একে অপরের পরিপূরক। ফিল্ম বা বেসিক রেকর্ডে ধনঞ্জয় ভট্টাচার্যের রামপ্রসাদী, শ্যামাসঙ্গীত বাঙালীর শ্রোতাদের কাছে যেন নিজস্ব সম্পদ। এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে হাওড়ার বালির বাসিন্দা প্রখ্যাত ভারত বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যের ১০০তম জন্মদিন […]
পুজোয় দোকান , বার /রেস্তোরাঁ খোলায় বাড়তি ছাড় নবান্নের।
কলকাতা, ১০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে এখন পুরোপুরি শারদোৎসবের মেজাজ।কোভিড বিধি নিষেধ মেনে মানুষ যাতে যথা সম্ভব উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। তাই মানুষ যাতে উৎসবের দিন গুলোতে সাধ মিটিয়ে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে পারে সে ব্যাপারে উদ্যোগী হল নবান্ন। এবার দোকানপাট, রেস্তরাঁ খোলা রাখার […]
লিলুয়ায় দুঃসাহসিক চুরি , ঘটনায় পরিচিতদের হাত থাকার অভিযোগ পরিবারের।
হাওড়া, ৬ আগস্ট:- মৃত রেলকর্মীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় হাওড়ার লিলুয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত জুন মাসে করোনায় মৃত্যু হয় অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীর। লিলুয়ায় তাঁদের ফাঁকা বাড়িতে ওই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত জুন মাসে ওই অবসরপ্রাপ্ত রেলকর্মী কোকিল চন্দ্র পাঁজার ( ৬৪ ) মৃত্যুর পর তাঁর স্ত্রী সুদীপ্তা ও ছোট মেয়ে সুস্মিতা উত্তরপাড়ায় […]






