নদীয়া ,২৯ এপ্রিল:- এক দম্পতি, নিজেদের প্রথম বছরে বাৎসরিক বিবাহবার্ষিকী বাড়িতে পালন না করে তারা পৌঁছে গেলেন শান্তিপুর তিন নম্বর রেল গেট সংলগ্ন এলাকার একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে। বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যে টাকা খরচা হত বাড়িতে, সেই অর্থ ব্যায় করে এবার প্রান্তিক রোজ খেটে খাওয়া মানুষগুলোকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা গেল। তাদের শুধু খাদ্য সামগ্রী নয়, বিবাহ বার্ষিকী উপলক্ষে দুজন দুজনে মালা বদল করল ১০৮ বছর বয়সি বৃদ্ধার আশীর্বাদ নিয়ে। এই ধরনের নজিরবিহীন ঘটনা আজ দেখা গেল শান্তিপুরের মাটিতে। দম্পতি সুরজিৎ দাস, ও মাম্পি দাস, তার পরিবারের সাথে বেশ কিছুদিন ধরেই এই ধরনের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা জানায়, পরে সম্মতি মেলে, সুরজিৎ দাস শান্তিপুড়ের খুব পরিচিত দিশারি নামে একটি সংগঠনের সাথে যুক্ত আছে। তাদের ইচ্ছার কথা সংগঠন কেউ জানানো হয় তারপরই দিশারী পরিবার কে সাথে নিয়ে বেরিয়ে পড়ে ওই প্রান্তিক মানুষ গুলোর মধ্যে। এই বিষয়ে সুরজিৎ দাস জানান, দীর্ঘ টানা ৪০ দিন ধরে লকডাউন চলছে যারা দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ তারা কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের একবেলা জুটছে না খাবার। তাই তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই অভিনব চিন্তাভাবনা।
Related Articles
অনির্দিষ্টকালের জন্য রামকৃষ্ণ মঠ ,কামারপুকুরে ভক্তদের জন্য দুপুরে প্রসাদ বিতরন বন্ধ থাকবে।
হুগলি,১৬ মার্চ :- গোটা দেশে করোনার জেরে সরকারী সতর্কতায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারী হয়েছে,তার জেরে একাধিক ধর্মস্থানে ভক্তদের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ, এবার সেই পথে হেঁটে কামারপুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে ভাইরাস প্রতিরোধের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার অর্থাৎ ১৬/০৩/২০২০ থেকে অনির্দিষ্ট কালের জন্য রামকৃষ্ণ মঠ ,কামারপুকুরে ভক্তদের জন্য […]
শুক্রবার রাত থেকে সোমবার রক্ষণাবেক্ষনের জন্য বন্ধ বাইপাসের আম্বেদকর সেতু
কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- আগামী শুক্রবার রাত থেকে সোমবার ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাইপাসের আম্বেদকর সেতু রক্ষণাবেক্ষনের জন্য বন্ধ রাখা হবে। মূলত সেতুর স্বাস্থ্যপরীক্ষা ও ভারবহনের ক্ষমতা মাপার জন্য সেতু বন্ধ রাখা হবে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিকে ব্যস্ত ও সেতু বন্ধ রাখার জন্য বাইপাস সংলগ্ন রাস্তা গুলিতে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যানজট […]
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রাহুলের।
নদীয়া, ২২ এপ্রিল:- অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় কে পদত্যাগ করতে হবে। ন্যূনতম লজ্জাবোধ থাকলে পদত্যাগ করুন। আর মহুয়া মৈত্রের রাঁচি যাওয়ার সময় করে এসেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের মনোনয় নপত্র জমা দিতে এসে এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। পাশাপাশি তিনি বলেন […]




