নবান্ন,হাওড়া,২৮ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো 28 জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময় রাজ্য সরকারের নিযুক্ত অডিট কমিটি আরও দু’জনের করনাই আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্ন জানিয়েছেন এর ফলে রাজ্যে মোট করোনা মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২২ ।মৃত এবং ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৫২২ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে মুখ্য সচিব জানান। তিনি জানিয়েছেন করোনা নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। গত ২৪ ঘন্টায় এগারোশো র বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরফলে রাজ্যে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২২৩।আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে কননা পরীক্ষার হার জাতীয় গড় ছুঁয়ে ফেলবে বলে তিনি দাবি করেন। মুখ্য সচিব আরো জানান, নতুন করে আক্রান্তদের বেশির ভাগ ঘটনাগুলি কলকাতা, হাওড়া, উত্তর ২৪পরগনা , হুগলি, দক্ষিণ২৪ পরগনা থেকে সামনে এসেছে। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে চিকিৎসক সমাজ এবং সমাজের বিশিষ্টজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন।মুখ্য সচিব জানিয়েছেন ওই বৈঠকে বিশিষ্ট সমাজের কাছ থেকে কিছু মূল্যবান পরামর্শ পাওয়া গেছে। চিকিৎসক সমাজ তাদের কিছু দাবি দেওয়ার কথাও জানিয়েছে। সেগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related Articles
আরজি করের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে ছ মাস আগেই জানিয়েছিলাম রাজ্যপালকে, চুঁচুড়ায় সুকান্ত।
হুগলি, ১৩ আগস্ট:- আজ চুঁচুড়া বালির মোরে আর এস এস এর বৈঠকে যোগ দিতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। বৈঠকে যোগ দেন মঙ্গল পান্ডে, অমিতাভ চক্রবর্তী, সতিশ ধন্দ, দিলীপ ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাত সহ অনেকেই। সকাল নটা থেকে শুরু হয়ে বৈঠক শেষ হয় সারে পাঁচটায়। বৈঠক শেষে কলকাতা বেরিয়ে যাওয়ার সময় সুকান্ত মজুমদার বলেন, বিজেপির […]
কুয়াশার চাদরে ঢেকেছে হাওড়া শহর।
হাওড়া, ৮ ডিসেম্বর:- বেশ কয়েকদিন যাবৎ নিম্নচাপের ফলে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। এরপর আজ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকল হাওড়া শহর। সড়ক ও রেলপথেও তার প্রভাব পড়লো। ঘন কুয়াশাচ্ছন্ন শহর। দৃশ্যমানতার অভাবে ধীরগতিতে চলছে যানবাহন। Post Views: 411
৩০ বছর পর লিগ খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে য়ুর্গেন ক্লপের দল।
স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- অপ্রতিরোধ্য লিভারপুল। ইতিহাস থেকে আর মাত্র দু পয়েন্ট দূরে রেডসরা। ৩০ বছর পর লিগ খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে য়ুর্গেন ক্লপের দল। আজ রাতে চেলসির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি পয়েন্ট নষ্ট করলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবেন মোহামেদ সালাহরা। চেলসির ঘরের মাঠে আজ রাতে নামছে পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে […]





