সুদীপ দাস,২৮ এপ্রিল:- জীবন বীমাই দুশ্চিন্তা ডেকে নিয়ে এসেছে লকডাউনের জীবনে। লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ ভারতীয় জীবন বীমা নিগমের সমস্ত অফিস। কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রক স্থানীয় প্রশাসনের আপত্তি না থেকলে জনজীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি গত ২০শে এপ্রিল থেকে খোলার নির্দেশিকা জারি করে। সেই ক্ষেত্রগুলির মধ্যে বেসরকারী বীমা সংস্থাগুলির সাথে এল.আই.সি কেও ধরা হয়। তবে তারপরও খোলেনি চুঁচুড়ার এল.আই.সি অফিস। শুধু চুঁচুড়া নয় হাওড়া ডিভিসনের মধ্যে পরা হুগলি জেলায় ভারতীয় জীবন বিমা নিগমের ৮টি শাখার মধ্যে ৬ টিই বন্ধ বলে সুত্রের খবর। ফলে মহা ফাঁপরে পরেছেন গ্রাহক থেকে শুরু করে এজেন্টরা। অফিস বন্ধ থাকায় একাধারে যেমন প্রিমিয়াম জমা দেওয়া যাচ্ছে না, তেমনই ম্যাচুয়েরড হওয়া গ্রাহকরা বীমার টাকাও পাচ্ছেন না। চুঁচুড়া পিপুলপাতির বাসিন্দা অমিত কুমার দত্ত স্ত্রীর নামে ২০বছরের বীমা করেছিলেন। আগামীকাল যা ম্যাচুয়েরড হওয়ার কথা। কিন্তু অমিতবাবু সেই টাকা কি করে পাবেন তা নিয়েই চিন্তিত। অন্যদিকে চুঁচুড়ার এল.আই.সি এজেন্ট ভাস্কর সেনগুপ্ত বলেন কর্তৃপক্ষ নিজেদের মর্জিতে অফিস বন্ধ করে রেখেছেন। ফলে এই লকডাউনের মত সংকটজনক সময়ে মানুষ দরকারে বীমা অফিস থেকে একদিকে যেমন লোনও তুলতে পারছেন না অন্যদিকে তেমন প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে ম্যাচুরিটি হওয়া টাকাও তুলতে পারছেন না।
Related Articles
মতুয়া সম্প্রদায় এসআইআর চায় না, হুগলিতে এসে স্পষ্ট জবাব। মমতাবালা ঠাকুরের।
হুগলি, ১৯ সেপ্টেম্বর:- ভোটার কার্ডে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরুদ্ধে সরব হল মতুয়া মহাসঙ্ঘ। শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় এক কর্মসূচিতে এসে সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ঘোষণা করেন, সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করতে এলে মতুয়ারা বাধা দেবে। তাঁর স্পষ্ট মন্তব্য, “মতুয়া সম্প্রদায় এই এসআইআর চায় না।” এ দিন হুগলি লোকসভা […]
রিষড়ার ইংরাজি মাধ্যম স্কুল ও বিশিষ্ট সমাজসেবীর উদ্যোগে খাদ্যবস্তু বিতরণে বিজয় সাগর মিশ্র ।
তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- রিষড়ার এক নামি ইংরাজি মাধ্যম স্কুল ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজেশ বিয়ানির উদ্যোগে স্থানীয় বাঙ্গুরপার্ক এলাকায় প্রায় সাড়ে ৬০০ মানুষকে তাদের হাতে খাদ্যবস্তু তুলে দিলেন । দেওয়া হয় বাঙ্গুর পার্ক এলাকায়। খাদ্য সামগ্রী তুলে দিলেন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র । বিজয় বাবু জানালেন ইংরাজি মাধ্যম স্কুল এবং রাজেশজী যে মহৎ কাজে […]
মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে শেওরাফুলিতে তৃণমূলের বিক্ষোভ।
হুগলি , ১২ মার্চ:- বাংলার মাকে আঘাত করে ভোটে জেতা যায় না, যাবে না স্লোগান তুলে বিক্ষোভ। তৃনমুলের অভিযোগ মুখ্যমন্ত্রীকে ঘাক্কা দিয়ে আঘাত দেওয়া হয়েছে। প্রতিবাদে শুক্রবার সকালে হুগলী জেলার শেওড়াফুলিতে গলায়, প্লাকার ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃনমুলের কর্মীরা। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবীর ঘোষ বলেন বিরোধীরা ভেবেছিল আমাদের নেত্রীকে বিছানায় শুয়ে দিয়ে একতরফা […]







