হাওড়া,২৬ এপ্রিল:- হাওড়া পুরসভার বিদায়ী বোর্ডের বাম কাউন্সিলর আসরাফ জাভেদের জীবনাবসান হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্ত্তি ছিলেন আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছিলেন। বিরোধী দলের কাউন্সিলর হিসাবে তিনি পুরসভায় বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করতেন। এলাকাতেও তিনি জনপ্রিয় ছিলেন।জানা গেছে, তিনি ৩ বারের কাউন্সিলর ছিলেন। ১৯৯৮, ২০০৮ ও ২০১৩ সালে তিনি জয়ী হন। ২০০৮-১৩ পর্যন্ত তিনি বাম পুরবোর্ডের মেয়র পারিষদ ছিলেন। ২০১৩ থেকে তিনি ছিলেন বিরোধী দলনেতা। সিপিএমের জেলা কমিটির সদস্য ছিলেন তিনি। লকডাউনের সময়েও তিনি এলাকায় সমাজসেবার কাজে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সকলে। রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়ার ৮ নম্বর প্লাটফর্মে আসছে।
হাওড়া, ৩ মে:- ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার পর আহত যাত্রীদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছাচ্ছে। তার আগে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে। রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে উপস্থিত রয়েছেন রেলের আধিকারিকরা। এছাড়াও অ্যাম্বুলেন্স, সহ আরও বিভিন্ন গাড়ি প্রস্তুত করা রয়েছে। যাতে আহতদের বিভিন্ন হাসপাতালে […]
করোনা নিয়ে সতর্ক রাজ্য মঙ্গলবার থেকে খুলছে স্বাস্থ্য কেন্দ্র।
কলকাতা, ১৮ অক্টোবর:- দুর্গাপুজো কে কেন্দ্র করে বিপুল জনসমাগম এ প্রেক্ষিতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্য দপ্তর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণএর জন্য আগামীকাল থেকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র খুলে দেওয়া […]
আইপিএল ও টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির আয়োজনে প্রস্তুত সৌদি আরব ।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল এবং ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতে তারা তৈরি বলে জানিয়েছে সৌদি আরব। বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এ কাজে তারা সফল হবে বলেও বিশ্বাস করে সৌদি আরবের ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ায় তারাই যে চলতি বছরের আইপিএল আয়োজনের সুযোগ […]





