সুদীপ দাস,২৫ এপ্রিল:- এবারে এলাকা স্যানোটাইজ করার নামে বাড়ি-বাড়ি গিয়ে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলী-চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে গঙ্গাতলা জ্যোতিষ সরনীতে। অভিযুক্ত ওই তৃণমূল নেত্রীর নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য্য। স্থানীয়দের বক্তব্য শুক্রবার রাতে শর্মিষ্ঠা দেবী এলাকারই কয়েকজনকে নিয়ে বাড়ি-বাড়ি যায়। এলাকা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার দেওয়ার নামে বাড়ির লোকদের কাছ থেকে ৫০টাকা করে দাবী করেন। বলা হয় শনিবার এসে সেই টাকা নেওয়া হবে। স্থানীয়দের বক্তব্য রাস্তা পরিষ্কারের জন্য তো পৌরসভা আছে। লকডাউনের জেরে মাস খানেকের উপরে কাজ বন্ধ। কি খাবো তার ঠিক নেই, এখন যদি রাস্তা পরিষ্কারের নামে টাকা চাওয়া হয় তাহলে কি করে দেবো ? যদিও এবিষয়ে অভিযুক্ত শর্মিষ্ঠা দেবী ৫০টাকা করে চাওয়ার কথা স্বীকার করে বলেন পৌরসভা ওই এলাকা পরিষ্কার করতেই আসেনা। তাই বর্তমান করোনা আবহে এলাকা পরিষ্কার রাখতে ওই টাকা চাওয়া হয়েছিলো। যা দিয়ে এলাকা পরিষ্কার করতাম।
তবে কাউকে টাকা দেওয়ার জন্য জোর করা হয়নি বলে শর্মিষ্ঠা দেবীর দাবী। এদিকে এলাকারই একশ্রেনীর মানুষ বলেন এলাকা পরিষ্কার হয়না। তাই শর্মিষ্ঠা দেবীর উদ্যোগকে তাঁরা সমর্থন করেন। অন্যদিকে এবিষয়ে স্থানীয় কাউন্সিলর তৃণমূলের অর্পিতা সাহা বলেন শর্মিষ্ঠা দেবীর অভিযোগ ভিত্তিহীন। কারন পৌর কর্মীরা ওই এলাকা নিয়মিত পরিষ্কার করেন। আর টাকা চাওয়ার বিষয়টি তিনি দলীয় নেতৃত্বকে জানাবেন। এদিকে এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন লোকের কাছ থেকে পয়সা নিয়ে পৌরসভা কাউকে এলাকা পরিষ্কারের জন্য ঠিকা দিয়ে রাখেননি। তিনি শর্মিষ্ঠা দেবীর নাম না করে চাঁচাছোলা ভাষায় বিধায়ক বলেন আমার বিধানসভা এলাকায় ওইরকম তৃণমূল করা কর্মীর সংখ্যা কুড়ি হাজার। তা সেই ২০হাজার কর্মীদের মধ্যে কে চোর, কে ছ্যাঁচোর তা আমার পক্ষে জানা সম্ভব নয়! বর্তমান সময় মানুষকে খাবার পৌঁছে দেওয়ার, টাকা চাওয়ার নয়! টাকা চাওয়ার বিষয়ে আমার কাছে কেউ যদি লিখিত অভিযোগ করে আমি থানায় জানিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করিয়ে দেবো ।Related Articles
আজ থেকে শুরু হলো হুগলিতে নির্বাচন , চলবে শনিবার পর্যন্ত।
সুদীপ দাস , ৩১ মার্চ:- বুধবার থেকে হুগলী জেলায় শুরু হয়ে গেলো নির্বাচন। চলবে আগামী শনিবার পর্যন্ত। কি ভাবছেন হুগলি জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে তো নির্বাচন ৪র্থ ও পঞ্চম দফায়। আগামি ৬ এবং ১০ই এপ্রিল। তাহলে আজ থেকে কোন নির্বাচন? হ্যাঁ! আজ থেকেই নির্বাচন শুরু হলো! আর তা বিধানসভা নির্বাচনই। এই প্রথম ৮০ বছরের উর্দ্ধে […]
২০২৪ যত কাছে আসবে, আমাদের উপর হানা তত বাড়বে। মলয় ঘটক ইস্যু নিয়ে হাওড়ায় মন্তব্য ফিরহাদ হাকিমের।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার-কান্ডে বুধবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ডালহৌসির সরকারি বাসভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর আগে আসানসোল এবং কলকাতায় মলয়বাবুর আরও পাঁচটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই প্রসঙ্গে হাওড়ার বালিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “২০২৪ যত কাছে আসবে, আমাদের উপর হানা তত বাড়বে।” তাঁর বিরুদ্ধেও নানা […]
বিশ্ব বাণিজ্য সম্মেলনকে সফল করতে জেলায় জেলায় শুরু হতে চলেছে শিল্প সম্মেলন।
কলকাতা, ১০ ডিসেম্বর:- ২০২২ থেকেই শুরু হয়ে গেল তেইশের বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি। কী ভাবে, কোন পথে সেই প্রস্তুতি পর্ব এগোবে তাও একপ্রকার বেঁধে দিল নবান্ন। এই ডিসেম্বর থেকেই জেলায় জেলায় শুরু হতে চলেছে “সিনারজি অ্যান্ড বিজনেস কনক্লেভ” বা শিল্প সম্মেলন। সম্প্রতি জেলা প্রশাসনকে এই মর্মেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প […]








