হুগলি,২৫ এপ্রিল:- হুগলীর ব্যান্ডেলের দেবানন্দপুর এলাকায় উদ্ধার একটি তক্ষক। দেবানন্দপুরের লোকালয়ের মধ্যেই একটি ফাঁকা যায়গায় কয়েকদিন ধরেই সাপের শব্দ পাওয়া যাচ্ছিল বলে খবর দিচ্ছিলেন সেখানকার মানুষ রা। সেই মত তারা খবর দেন বন্য প্রানী প্রেমী চন্দন সিং কে। হুগলী জেলায় চন্দন সিং কে প্রশাসন থেকে সাধারন মানুষ প্রায় সকলেই চেনেন। শনিবার বেলার দিকে সেখানে গিয়ে প্রানীটির শব্দ শুনে বুঝতে পারেন এটি তক্ষক। শব্দ তাক করেই সেটিকে ধরেন চন্দন। খবর দেওয়া হয় ব্যান্ডেল ফাঁড়ি ও বনদপ্তরে। পরে বনদপ্তরের কর্মীরা এসে প্রানী টিকে নিয়ে যান। চন্দনের মতে তক্ষক বা গেঁকো নামের এই প্রানী আদপে অতি ভীত প্রানী। বহু মূল্যবান এই প্রানীর মূল্য অনেক। হয়ত বা কেউ এটি পোষার জন্য এখানে এনেছিলেন বলেই অনুমান চন্দনের।
Related Articles
নিউ ইয়ার পার্টির ঝামেলায় মৃত্যু হাওড়ায়। ঘটনা হাওড়ার বেলুড়ের অম্বিকা জুটমিল এলাকার।
হাওড়া,১ জানুয়ারি:- মঙ্গলবার রাতে বেলুড়ের অম্বিকা জুটমিল এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অন্যান্য সকল স্থানীয়দের সঙ্গে উপস্থিত ছিলেন দেবাশীষ হালদার নামের এক ব্যক্তি। রাত দেড়টা নাগাদ হঠাৎই ঝামেলা বাধে নিজেদের মধ্যে। তখন সেই ঝামেলা থামাতে গেলে ভারী সিমেন্টের চারি দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায়। […]
ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে নুসরাত জাহান ।
বাঁকুড়া , ২৫ মার্চ:- বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে প্রচারে ঝড় তুলল টলিউড অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোড শো করলেন তিনি। এদিনের রোড শো ইন্দাস হাই স্কুল ময়দান থেকে ইন্দাস সিনেমাতলা পর্যন্ত হয় প্রায় দেড় কিলোমিটার […]
৭৫ তম বর্ষের পারম্ভিক উদ্বোধন হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ৭৫ তম বর্ষের প্রারম্ভিক শুভ উদ্বোধন হল। সকালে বিশেষ পদযাত্রা ও ৭৫ তম বর্ষের পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে প্লাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠান। আজ এই শুভ প্রারম্ভিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক […]




