নবান্ন,হাওড়া,২৩ এপ্রিল:- রাজ্যকে আগাম কিছু না জানিয়ে এখানকার যে ৮ জেলার করোনা ও লক ডাউন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার দুটি প্রতিনিধি দল পাঠিয়েছে তার অধিকাংশ জেলাতেই করোনা আক্রান্তর কোনো খবর নেই বলে রাজ্য সরকার জানিয়েছে ।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন করোনা আক্রান্তর নিরিখে কেন্দ্রীয় তালিকায় ১৩ নম্বরে থাকা এই রাজ্যের জন্য দুটি দল পাঠানো হলেও তালিকার শীর্ষে থাকা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মত রাজ্যগুলিতে মাত্র একটি করে দল পাঠানো হয়েছে। অনেক রাজ্যে আবার কেন্দ্রীয় দল পাঠানো হয়নি বলেও তিনি জানান।এই রাজ্যের জন্য কেন্দ্র সরকার কেন এত সক্রিয় হল সেই প্রশ্ন তুলেছেন তিনি ।পাশাপাশি রাজ্যে আসা দুটি দলকেই প্রটোকল মেনে সব রকমের সহযোগিতা করা হচ্ছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। দক্ষিণবঙ্গে অপূর্ব চন্দ্র র নেতৃত্বে আসা দলটি আজ সকালে রাজারহাটের কোয়ান্টাইন সেন্টার ও পরে এমআর বাঙ্গুর হাসপাতাল ঘুরে দেখে। বিকালে তারা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিব সহ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। অন্যদিকে বিনীত যোশীর নেতৃত্বে আসা উত্তরবঙ্গের দলটি আজ সেখানকার কয়েকটি এলাকা ঘুরে দেখার পরে ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন এর সঙ্গে বৈঠক করে বলে মুখ্য সচিব জানিয়েছেন।
Related Articles
প্রেস স্টিকার লাগানো গাড়ি থেকে উদ্ধার প্রচুর বিদেশী মদ।
দ:২৪পরগনা,১৮ এপ্রিল:- লক ডাউনের সুরাপিপাসু মানুষরা পড়েছেন মহাফাঁপরে। দীর্ঘদিন লকডাউন এর ফলে মদ্যপায়ীদের অবস্থা সঙ্গীন। যেনতেন প্রকারে কয়েক পেগ মদ না পেলে জীবনটা বৃথা হয়ে যাচ্ছে। এই সুযোগের একদল অসাধু ব্যবসায়ী চোরাচালানে মেতে উঠেছে। ইতিমধ্যে পুলিশের কড়া নজরদারি এবং নাকা চেকিং এর ফলে ধরা পড়েছে বেশ কিছু অসাধু ব্যক্তি। এর সঙ্গে চোরাচালানের নানা ফন্দি-ফিকির খবরের […]
করোনা আবহে উৎসব পালনে বাঁধা নেই ,তবে অতি সাবধানে , ঈদের শুভেচ্ছায় জন- প্রতিনিধিরা।
তরুণ মুখোপাধ্যায়, হুগলি,২৪ মে:- আগামী কাল খুশির ঈদ। এক মাস রমজানের উপবাসের পর এই দিনটি রোজা ভঙ্গ করে আল্লাহতালার কাছে সকলের মঙ্গল কামনায় ঈদের নামাজে অংশ নেন। সারা পৃথিবীর কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ খুশির এই দিনটি পালন করেন। কিন্তু এবছর করোনার মহামারিতে সারা বিশ্ব লন্ড ভন্ড। বাদ পড়েনি আমাদের রাজ্যও। হুগলির রিষড়া শহরে […]
পঞ্চায়েতে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ২১শে জুলাইয়ের মঞ্চে।
কলকাতা, ২০ জুলাই:- আগামী কাল তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ দিবস কর্মসূচি এবার পঞ্চায়েত ভোটে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিবস হিসাবে পালিত হবে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই সমাবেশকে সর্বাত্মক ও সফল করার ডাক দেওয়া হয়েছে দলের তরফে। দাবি করা হয়েছে এবারের একুশে জুলাই এর সমাবেশ প্রতিবারের ভিড়ের রেকর্ডকে ভেঙে দেবে। গত […]









