উঃ২৪পরগনা,২২ এপ্রিল:- বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ত্রাণবন্টন নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল। ত্রাণের দাবিতে হাতে থালা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই রাস্তা অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারী গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খান কয়েকজন পুলিশকর্মী। গ্রামবাসীদের ছোঁড়া পাথরে একজনের মাথা ফাটে, কয়েকজন অল্পবিস্তর আহত হন। এরপরই লাঠিচার্জ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট ও বনগাঁ অশ্বত্থতলা অবরোধ করেন বাদুড়িয়ার দাসপাড়া ও কাহারপাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না।
Related Articles
আজ থেকে পথ চলা শুরু বহু প্রতীক্ষিত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মেট্রো পথের।
কলকাতা, ১১ জুলাই:- আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পথচলা শুরু হবে বহু প্রতীক্ষিত শিয়ালদা সেক্টর ফাইভ মেট্রো পথের। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। অত্যাধুনিক ঝা চকচকে শিয়ালদা মেট্রো স্টেশন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ বিকেলে উদ্বোধনের আগে কেন্দ্রীয় নারী, শিশু ও অনগ্রসর শ্রেণী কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি এই মেট্রো স্টেশন পরিদর্শন করবেন। সে কারণে […]
কলকাতা ও হাওড়ার সঙ্গে সব পৌরসভার ভোট একসঙ্গে করানোর দাবি তুললো বিরোধী দলগুলি।
কলকাতা, ২২ নভেম্বর:- শাসক তৃণমূল কংগ্রেস বাদে রাজ্যের সব বিরোধী রাজনৈতিক দল কলকাতা ও হাওড়ার সঙ্গে সঙ্গে সব মেয়াদ ফুরানো পুরসভায় ভোট একই সঙ্গে করানোর দাবি জানালো। এছাড়া পুর ভোটের মুখে হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে পৃথক করার সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতিতে সোমবার সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন […]
করোনাকে হারাতে রিষড়ার কালী-মন্দিরে অমিতাভ !
সুদীপ দাস , ১২ জুলাই:- বিগ-বির করোনা সংক্রমনের খবরে গোটা দেশ যখন উৎকন্ঠার পারদ গুনছে , তখন শাহেনশাহ-র আরোগ্য কামনায় বাড়ির কাছের কালি মন্দিরে পরে রইলেন রিষড়ার অমিতাভ! হ্যাঁ অমিতাভই বটে। সেই আশির দশকের বচ্চনের ধাঁচের হেয়ার-স্টাইল আজও অটুট। চোখে অগ্নিপথের বিজয় চৌহানের সানগ্লাস। বচ্চনের ধাঁচেই লম্বা কলারের জামা পরে আজ সকালে রিষড়া মোড়পুকুর কালিবাড়িতে […]





