নবান্ন,হাওড়া,২১ এপ্রিল:- রাজ্যে নতুন মৃত্যু তিনটি। মোট মৃত দাঁড়াল ১৫। মোট সক্রিয় আক্রান্ত ২৭৪। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান থেকে এই সংক্রমণের খবর এসেছে। মুখ্যসচিব রাজীব সিনহা মঙ্গলবার নবান্নে জানান, ২৩টি জেলার মধ্যে ৯টি জেলায় কোনও সংক্রমণের খবর নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনও কেস নেই। তবে চারটি জেলায় সংক্রমণ বেশি। পূর্ব মেদিনীপুরে আগে একটা কেস ছিল। মাঝে সংক্রমণের ঘটনা ছিল না। ১৯ এপ্রিল নতুন সংক্রমণের রওই জেলা আবার রেড জোনে। ২৯টি পজিটিভ কেস পাওয়া গিয়েছে। স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৬,১৮২টি পরীক্ষা হয়েছে। মালদায় ৭৪টি পরীক্ষায় সবই নেগেটিভ এসেছে। র্যাপিড টেস্ট হয়েছে ২২০টি। ৭১৩টি কারখানা খোলার আবেদন মঞ্জুর হয়েছে। বাতিল হয়েছে ৪১২টি আবেদন। রাজস্থান, উত্তরপ্রদেশে আটকে পড়া ছাত্রদের রাজ্যে আনার জন্য বিশেষ বাস পাঠানো হয়েছে। লকডাউন ভাঙার জন্য ২৮ হাজার লোককে ধরা হয়েছে। সিজ করা হয়েছে ৩ হাজার গাড়ি। এফআইআর হয়েছে ৩১০০।
Related Articles
আদালতের রায়ে মুক্তি পেলেন খুনের মামলায় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই।
হাওড়া , ২৪ আগস্ট:- দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মুক্তি পেলেন খুনের মামলায় অভিযুক্ত হাওড়া পুরসভার ২৯নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শৈলেশ রাই। তার সঙ্গেই মুক্তি পেয়েছেন আরও পাঁচ অভিযুক্ত। ২০১৬ সালের ১৭জুন হাওড়া থানা এলাকার রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তিনিকেতন আবাসনের নিরাপত্তারক্ষী বিজয় মল্লিক খুন হন। সেই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত […]
সারা দেশের পাশাপাশি পালিত হচ্ছে হুগলি শেওড়াফুলিতেও গণেশ বন্দনা।
তরুণ মুখোপাধ্যায়, ৮ সেপ্টেম্বর:- সারা দেশের পাশাপাশি পালিত হচ্ছে হুগলি শেওড়াফুলিতেও গণেশ বন্দনা। শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের উদ্যোগে পালিত হচ্ছে গণেশ দেবতার আরাধনা। এই উৎসবকে ঘিরে স্থানীয় এলাকায় খুশির হাওয়া।এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান প্রতি বছরের মতো এবছরের আমরা গণেশ পূজার আয়োজন করেছি। এই উপলক্ষে বহু গণ্যমান্য বিশিষ্টজনেরা […]
বিবাহ বর্হিভুত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিকের কাটারির কোপে গুরুতর জখম স্বামী।
হুগলি , ২৬ আগস্ট:- বিবাহ বর্হিভুত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিকের কাটারির কোপে স্বামী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন কোলকাতার হাসপাতালে।মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার অন্তর্গত মনসাতলা বৈকন্ঠপুরে। চিকিৎসাধীন ব্যাক্তির নাম অভিজিৎ সরকার (৩৬)। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রী অভিজিতের সাথে বছর দশেক আগে বিবাহ হয় হুগলীর মগরা থানার অন্তর্গত বৈকন্ঠপুরের বাসিন্দা স্বপ্নার […]







