নবান্ন,হাওড়া,২০ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যাক্তিদের বাদ দিয়ে এই মূহূর্তে ২৪৫ জন সংক্রমিত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলে মুখ্যসচিব রাজীব সিনহা আদ নবান্নে জানিয়েছেন।বিশেষজ্ঞ কমিটি নতুন করে কোন রিপোর্ট না দেওয়ায় রাজ্যে করোনা মৃতের সংখ্যা ১২ই রয়েছে বলে তিনি জানান। গত ২৪ ঘণ্টায় সাতজন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন এপর্যন্ত রাজ্যে ৭৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। তিনি জানান আজ থেকে কলকাতা ও হাওড়ায় র্যাপিড টেস্ট শুরু হয়েছে। আগামী কাল থেকে অন্যান্য জেলাতেও তা শুরু হবে। তিনি জানান এখনও পর্যন্ত রাজ্যে ৫৪৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া যে এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে আরও কড়া করে লকডাউন করা হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন ।তবে প্রশাসনের তরফে নিত্য প্রয়োজনীয় জিনিষের যোগান সুনিশ্চিত করার পরেই কোন এলাকাকে সম্পূর্ণভাবে লকডাউন করা হবে। সুফল বাংলার স্টল থেকেও ওই সব এলাকায় নানা অত্য়াবশ্যকীূয় পণ্য পৌঁছে দেওয়া হবে। মুখ্যসচিব বলেন, শুধু মাত্র আইনি পদক্ষেপ করে লকডাউন সফল করা মুশকিল। মানুষকে এর প্রয়োজনিয়তা অনুভব করে নিজেদের সচেতন হয়ে ঘরে থাকতে তিনি আবেদন জানান। এখন থেকে রাজ্যে দুপুর ১২টা পর্যন্ত মিষ্টির দোকান আর ফুলের দোকান খোলা রাখা হবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
কাজ সেরে ফেরার পথে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর।
হাওড়া, ১৫ জুন:- বিহারের সমস্তিপুরে বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলেন পরিবারের লোকজন। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার রাতের ঝড়বৃষ্টিতে ডিউটি সেরে ফেরার পথে রাস্তার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন হাওড়ার কেলভিন কোর্ট এলাকার বাসিন্দা এক তরুণী। মঙ্গলবার রাতে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে হাওড়া পোস্ট অফিসের সামনের রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মনীষা […]
করোনার থাবায় অকালে প্রান হারালেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
সুদীপ দাস , ১৩ জুলাই:- করোনার থাবায় অকালে প্রান হারালেন এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নিযুক্ত থাকা ওই ম্যাজিস্ট্রেটের নাম দেবদত্তা রায়(৩৮)। বাড়ি দমদম এলাকায়। তবে শ্রীরামপুরের ভাড়া বাড়ি থেকেই তিনি চন্দননগরে কাজে যাতায়াত করতেন। শারিরীক অসুস্থতার কারনে এমাসের গোড়া থেকেই তিনি কাজে আসছিলেন না। সোয়াব টেস্টে তাঁর কোভিড পজেটিভ ধরা পরে। রবিবার […]
৭ই ফেব্রুয়ারি থেকে পাড়ায় শিক্ষালয় চালুর কথা জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২৪ জানুয়ারি:- করোনা অতিমারীতে বন্ধ স্কুলের দরজা। তাই পাড়ায় পাড়ায় কম পরিসরে পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই পথে হেঁটেই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় শিক্ষালয়’ চালুরত কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘মোট ১২ হাজার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় গিয়ে তারাই ক্লাস নেবেন।’ […]








