হাওড়া,১৯ এপ্রিল:- করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় সমস্ত কিছু কড়া হাতে নিয়ন্ত্রণ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এলাকায় বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য, সবজি, মাছ-মাংস, মুদিখানার জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে কেবলমাত্র ওষুধ এবং দুধ ছাড়া মানুষকে আর কিছুই কিনতে বাইরে বের হতে হচ্ছে না। যেভাবে পুলিশ সহযোগিতা করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এবার তার প্রতি কৃতজ্ঞতা জানালেন এলাকার মানুষও। আজ সকালে মালিপাঁচঘড়া থানার পুলিশ যখন সালকিয়া চৌরাস্তা, অরবিন্দ রোড হয়ে বেনারস রোডের দিকে রুট মার্চ করছিল সেসময় বিভিন্ন আবাসন, বিভিন্ন বাড়ির মানুষ তারা বাড়ি থেকে বারান্দায় দাঁড়িয়ে পুলিশকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। রাস্তায়, ওষুধের দোকানে থাকা মানুষজনও পুলিশকে করতালি দিয়ে অভিনন্দন জানান। যেভাবে পুলিশ মালিপাঁচঘড়া থানা এলাকায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এই বিপদের সময় এবং যেভাবে কড়া হাতে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন তার কৃতজ্ঞতা হিসেবে সাধারণ মানুষ এদিন হাততালি দিয়ে পুলিশকে অভিনন্দন জানান। স্থানীয় তৃণমূল নেতা শমিত কুমার ঘোষ (হোল্ডার) বলেন, সাধারণ মানুষ যেভাবে পুলিশ প্রশাসনের থেকে সহযোগিতা পাচ্ছেন তাতেই তারা অভিভূত। এই কারণেই পুলিশকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এদিকে, মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র জানান, মানুষ আমাদের যেভাবে সহযোগিতা করছেন এবং আজকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাতে আমরা আগামী দিনে আরও ভাল কাজের অনুপ্রেরণা পেলাম।
Related Articles
রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে – মুখ্যমন্ত্রী ।
কলকাতা , ২৬ নভেম্বর:- রেলের গাফিলতির জন্যই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার জন্য মাঝেরহাট সেতুর নির্মাণ ৯ মাস পিছিয়ে গেছে। আজ মাঝের হাট ব্রিজ নিয়ে বিজেপির আন্দোলনকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও একই […]
শ্রীরামপুরে লকডাউন পরিস্থিতি দেখতে রাজ্যের স্বাস্থ্য সচিব।
হুগলি , ১১ জুলাই:- রাজ্যের স্বাস্থ্য সচিব সৌমিত্র মোহন, হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও সহ জেলা প্রশাসনের কর্তারা ঘুরে দেখলেন লকডাউন কেমন চলছে। জেলা শাসক জানান,মাস্ক বাধ্যতামূলক করতে সামাজিক দূরত্ব মানতে ব্যবসায়ী , হোটেল মালিকদের নোটিশ দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়া কেনা বেচা বন্ধ থাকবে।কনটেনমেন্ট জোনে লকডাউন ভালোভাবে চলছে। ঢোকা বেরোনোর রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। […]
সাইন্স সিটিতে গড়ে তোলা হবে মিসাইল পার্ক।
কলকাতা, ১ জুলাই:- কলকাতার সায়েন্স সিটিতে দর্শকদের জন্য একটি মিসাইল পার্ক গড়ে তোলা হবে। সায়েন্স সিটির রজত জয়ন্তী পালন উপলক্ষে শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার অধিকর্তা অনুরাগ কুমার বলেন, দর্শকদের আকৃষ্ট করতে ওই পার্কে একটি বড় আকারের মিসাইল থাকবে। বর্তমানে এই পার্ক গড়ে তোলার কাজ চলছে এবং শীঘ্রই দর্শকদের জন্য চালু করা হবে। শ্রী কুমার […]




