চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- হুগলির গোঘাটে হাজিপুর এলাকায় কোল্ডস্টোর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক। গ্রামের পর গ্রামে ছড়াচ্ছে আতঙ্ক। ইতিমধ্যেই অ্যামোনিয়া গ্যাসের ঝাঁজে শ্বাসকষ্ট শুরু হয়েছে অনেকেরই। ঘটনাস্থলে প্রশাসনের কর্মীরা উপস্থিত থেকে পরিস্থিতি মোকাবিলা করছেন।হিমঘরে এমোনিয়া গ্যাস ভরার সময়ে পাইপ লিক করে এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক বিপত্তি ঘটে। এর জেরে এলাকার বহু বাসিন্দা আতংকিত হয়ে যায়। গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে গ্রাম বাসীদের মধ্যে শ্বাস কষ্ট শুরু হয়ে যায়। যে যার মত করে বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গবাদি পশু নিয়েই চলে যান অন্যত্রে। এদিকে গ্যাসের ভয়ংকরতার খবর পেয়ে আরামবাগ দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন আসে। আসে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। পুলিশ গ্রাম বাসীদের মাইকিং করে সতর্ক করে দেয়। তবে আতংকের কোন কারণ নেই বলে সকল কে আশ্বাস দেন।কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাছে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন।এই মুহূর্তে এলাকায় ব্যাপক পুলিশ রয়েছে। এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে চলে যেতে বলা হয়। ঘটনা আরামবাগের গোঘাটের হাজিপুর এলাকার একটি হিমঘরে এই ঘটনা ঘটে।।হিমঘরে মেসিনের সাহায্যে এমোনিয়া গ্যাস ভরার সময়ে হঠাতই পাইপ লিক করে গ্যাস এলাকায় ছড়িয়ে পড়লে এই বিপত্তি ঘটে।তবে হতাহতের কোন খবর নেই।
Related Articles
আদিবাসী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে বৈঠক।
কলকাতা, ২৩ আগস্ট:- আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল’ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে […]
সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ, ভূমিসচিব পদে রদবদল মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ জুন:- সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর ভূমি সচিব পদে রদবদল করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন নবান্ন সভাঘরে পুরসভাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার কথা বলেন। তার পরেই সচিব স্তরে রদবদলের বিজ্ঞপ্তি […]
তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবার ‘চোর’ পোস্টার হাওড়ায়।
হাওড়া, ১৪ ডিসেম্বর:- ডোমজুড়ের তৃণমূল বিধায়ক তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবার ‘চোর’ পোস্টার পড়লো হাওড়ার সলপে। ব্যানারে লেখা, ‘অলি গলি মে শোর হ্যায়, কল্যাণ ঘোষ চোর হ্যায়’। যা নিয়ে হাওড়ায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। বুধবার সকালে ডোমজুড়ের সলপ বাজার এলাকায় স্থানীয় তৃণমূল বিধায়ক এবং হাওড়া সদর তৃণমূল […]





