বীরভূম,১৮ এপ্রিল:- সিউড়ি হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে বাড়ি ফিরছিলেন মহিলা। সিউড়ি বোলপুর রাস্তার উপার অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায় । সেই সময় শহরের রাস্তায় লকডাউন ঠিকঠাক হচ্ছে কিনা তার তদারকিতে বেরিয়েছিল সাব-ইন্সপেক্টর আশিস রায়ের নেতৃত্বে পুলিশের একটি গাড়ী। রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স দেখে তারা ড্রাইভার কে জিজ্ঞাসা করে জানতে পারেন অ্যাম্বুলেন্সটি ব্রেক ডাউন হয়ে গেছে ভিতরে সদ্যোজাতকে নিয়ে এক মা রয়েছে বিষয়টি জানতে পেরে প্রথমে পুলিশের পোশাক পরা ৪ পুলিশকর্মী গাড়িটিকে ঠিলে স্টার্ট করার চেষ্টা করে কিন্তু সেটি স্টার্ট না নেওয়ায় ইন্সপেক্টর আশিষ রায় নিজের গাড়িতে ওই প্রসূতি এবং সদ্যোজাতকে চাপিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে তারপর সেখান থেকে পায়ে হেঁটে সাব-ইন্সপেক্টর আশিষ রায় ফিরে আসেন পুলিশ লাইনে নিজের দপ্তরে।।পুলিশের এই মানবিক সাহায্যে খুশি ওই পরিবার।
Related Articles
ফের কোচবিহারের নতুন করে আক্রান্ত ৩৭ , জেলায় মোট ৬৯।
কোচবিহার, ৩১ মে:- ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কোচবিহার জেলায়। ৩২ জনের পর আরও ৩৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। আক্রান্তরা সকলেই ভিন রাজ্য থেকে কোচবিহারে ফিরেছে বলে জানা যাচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। তাঁরা কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা ও তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্তরা কেউ ছিল […]
মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী – বিজয় সাগর মিস্র।
হুগলি , ১২ ডিসেম্বর:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যাকে তিনি নিজের সমস্যা বলে ভাবেন, যার জন্যেই তিনি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। আজ রিষড়া পশ্চিম রেলপাড়ের ব্রহ্মানন্দ স্কুলে দুয়ারে সরকার অনুষ্ঠানে এসে জানালেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু সর্বক্ষেত্রেই বাংলার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন […]
অসুস্থ আশির দশকের ইস্টবেঙ্গল তারকা ! ভর্তি হাসপাতালে ।
স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- গুরুতর অসুস্থ ফুটবলার মজিদ বাসকর। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে খুররামশায়ারের স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে। পরিবার সূত্রের খবর, বুকে ব্যাথা থাকলেও করোনা আক্রান্ত নন মজিদ। প্রাথমিক চিকিৎসার পর আগের তুলনায় এখন অনেকটাই স্থিতিশীল তিনি। করোনা তাঁকে স্পর্শ করতে না পারলেও বয়সের কারণে নানা সমস্যায় ভুগছেন ‘আশির […]






