হাওড়া,১৮ এপ্রিল:- করোনার সময় সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে এই সময় ঘরে থাকেন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হন, প্রত্যেকে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন এই বিষয়ে মানুষকে সচেতন করতে মালিপাঁচঘড়া থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে রাস্তার উপর পেইন্টিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। কোথাও লেখা রয়েছে ‘বাড়িতে থাকুন সুস্থ থাকুন’। আবার কোথাও লেখা রয়েছে ‘ স্টে হোম, সেভ লাইভস’। বিভিন্ন রাস্তা জুড়ে এই সচেতনতা ক্যাপশন লেখা হয়েছে। ইতিমধ্যেই হাওড়াকে করোনার রেড-স্টার জোন ঘোষণা করা হয়েছে। হাওড়া শহরের যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের সতর্কতা হিসাবে টোটাল লকডাউনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন তারমধ্যে অন্যতম এই মালিপাঁচঘড়া এলাকা। তাই মালিপাঁচঘড়া থানার তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মালিপাঁচঘড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার মিত্র জানান, করোনা সতর্কতা হিসাবে মানুষকে সচেতন করতে হাওড়া সিটি পুলিশ ও মালিপাঁচঘড়া থানার তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যাতে ঘরে থাকেন, লকডাউনের সময় প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হন, সকলে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন তারজন্যই আমরা রাস্তায় এই পেন্টিং করেছি। সালকিয়া চৌরাস্তা, হরগঞ্জ বাজার সংলগ্ন রাস্তা, বাঁধাঘাট, নস্করপাড়া রোড, বাসস্ট্যান্ড প্রমুখ এলাকায় রাস্তাজুড়ে এই পেন্টিং করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা।
Related Articles
বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার।
কলকাতা , ২৩ ফেব্রুয়ারি:- ভোটের মুখে বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে। দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন বৃত্তিমূলক শিক্ষক, শিক্ষাকর্মী প্রশিক্ষকেরা। অবেশেষে তাঁদের আবেদনে সাড়া দিয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। এর আগে চুক্তিভিত্তিক শিক্ষকরা […]
চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী ।
কলকাতা , ৬ আগস্ট:- চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী । জুলাই মাসের শেষে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল । ১ আগস্ট তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় । তিনি করোনা দ্বারা সংক্রমিত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন । আজ দুপুর ১.৪৫ মিনিটে তার মৃত্যু হয়। তিনি শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি ছিলেন। একটা […]
দুর্গা পুজোর মিটিং নিয়ে ধুন্ধুমার চুঁচুড়ায়।
হুগলি, ১২ আগস্ট:- দূর্গা পূজার মিটিং নিয়ে ধুন্ধুমার কান্ড। চটি হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ছবি ভাইরাল। ঘটনায় দু’পক্ষই পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ জানিয়েছে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। যদি ওই ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল পড়েছে চুঁচুড়া শহরে। ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাইচন্ডীতলা এলাকার। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া ৫ নম্বর […]




