পূর্ব বর্ধমান র,১৭ এপ্রিল:- স্বাধীনতার পর থেকে গ্রামে নেই কোনো পাকা রাস্তা। আলপথ ধরে হেঁটে পৌঁছাতে হয় নিজের গন্তব্যে। পূর্ব বর্ধমানের কালনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের অন্তর্গত দেবনগর গ্রামে চিত্রটা এমনই । দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুক্রবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে গ্রামের মধ্যে,। যদিও লকডাউন এর সময় কাজ করানো কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ওই এলাকায়. ।যদিও এ বিষয়ে মেরতলা পঞ্চায়েত প্রধানকে উদয় আশ কে জানতে চাওয়া হলে তিনি ফোনে জানান, ISGP প্রকল্পের অধীনস্থ ১০৫ মিটার ঢালাই রাস্তার কাজ হওয়ার কথা ওই এলাকায়। যিনি কন্টাকটার আছেন লক ডাউন এর পূর্বেই তিনি বেশকিছু সিমেন্ট কিনে ফেলে ছিলেন সেই গুলি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই কারনেই গ্রামের ৬ জন লেবার কে দিয়ে রাস্তার কাজ কেবল আজ করানো হয়েছে. বাকি রাস্তার কাজ হবে লকডাউনের পরে. ।লক ডাউন এর মধ্যে রাস্তা তৈরি নিয়ে বিতর্ক যাই থাক না কেনো গ্রামে নতুন ঢালাই রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা।
Related Articles
জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর পৌরসভা ডেপুটেশন।
হুগলি,৯ ডিসেম্বর:- জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর পৌরসভা ডেপুটেশন। ভদ্রেশ্বর পৌরসভা পৌর প্রধানের হাতে 14 দফা দাবি নিয়ে বিজেপির প্রতিনিধি দল ডেপুটেশন তুলে দিলেন । ডেপুটেশন এর আগে ভদ্রেশ্বর পৌরসভা সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক রা। ডেপুটেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সুবীর নাগ জানান পৌর […]
মা ও ছেলেকে পিষে দিলো দুধের গাড়ি,মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও ছেলের।ঘটনা ধনীয়াখালীর বেলমুড়ি এলাকার।
হুগলি ,৩০ মে:- নিয়ন্ত্রণ হারিয়ে এগারো হাজার ইলেকট্রিক ট্রান্সফারমারে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় মা ও ছেলেকে পিষে দেয় একটি দুধের গাড়ি।ঘটনা স্থলেই মৃত্যু হয় মা ও ছেলের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।উত্তেজিত জনতা গাড়ির চালক কে বেধরক মারধোর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে যায় ধনিয়াখালী থানার বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত […]
শিশুদের হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে জোর আনতে চলেছে রাজ্য।
কলকাতা, ২৭ আগস্ট:- করোনা অতিমারীর প্রকোপ স্তিমিত হওয়ায় রাজ্য সরকার আবার শিশুদের হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে জোর আনতে বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।আগামী ২১-২৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এই টিকাকরণ কর্মসূচি চলবে। সব শিশুর যাতে এই টিকা পায়, তা সুনিশ্চিত করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ৯ মাস […]





