নবান্ন,হাওড়া,১৭এপ্রিল:- বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের কিছুটা আর্থিক সুরক্ষা দিতে রাজ্য সরকার স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে এই কথা জানিয়েছেন। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন করলে তার যাবতীয় তথ্য ২৪ ঘন্টার মধ্যে যাচাই করে প্রশাসনের তরফে অনুমতি দিলে শ্রমিকের ব্যাংক একাউন্টে এক হাজার টাকা পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর ফলে ভিন রাজ্যে আটকে থাকা রাজ্যের প্রায় ২লক্ষ শ্রমিক উপকৃত হবেন ।মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে জেলা ও রাজ্যস্তরে কর্মরত সাংবাদিকদের ও বিশেষ বীমার আওতায় আনার কথা ঘোষণা করেন আগামী ৩১ শে মে পর্যন্ত সাংবাদিক ও তার পরিবার এই সুবিধা পাবেন বলে তিনি জানিয়েছেন । সংক্রমণ প্রতিরোধে আগামী উনিশে মে পর্যন্ত সামাজিক দূরত্ব সহ কিছু নিয়ম মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
Related Articles
অভয়া ক্লিনিক, হাওড়ায় বিনামূল্যে রোগীদের পরিষেবা দিলেন জুনিয়র ডাক্তাররা।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এবার সদর হাসপাতালের বহিঃ বিভাগের সামনে ‘অভয়া ক্লিনিক’ এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রোগীদের পরিষেবা দিলেন। ওই ক্লিনিকের মাধ্যমে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিনামূল্যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়। এই ক্লিনিকে হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা নিজেরাই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন। Post […]
চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।
উত্তর দিনাজপুর, ১৫ আগস্ট:- চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার লাহুতারা এলাকায়। অভিযুক্ত ব্যাক্তি ক্যামেরার সামনে কিছু না বললেও টেলিফোনে জানিয়েছেন, এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছিল। শুক্রবারও চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছিল ওই কিশোরকে। এই ঘটনার যাতে পূনরাবৃত্তি না হয় সেই কারণে […]
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জাতীয় বিপর্যয় ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি খতিয়ে দেখলেন ক্যাবিনেট সচিব।
কলকাতা , ২২ মে:- সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরহিত্যে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি আজ বৈঠকে বসে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা তামিলনাড়ু অন্ধপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র বিদ্যুৎ জাহাজ, টেলিযোগাযোগ,পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস অসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন মন্ত্রক, রেল […]




