সুদীপ দাস,১৬ এপ্রিল:- লকডাউনে মানুষ গৃহবন্দি, আর সেই সময় সরকারি উদ্যোগে বিনামূল্যে রেশন নিয়ে শুরু হয়েছে ব্যাপক দুর্নীতি। স্থানীয় মানুষের সোচ্চার হওয়ার পর বাধ্য হয়ে নিজের ভুলের কথা মেনে নিল রেশন ডিলার। পাওয়ার কথা ৩ কিলো, দেওয়া হচ্ছে ১.৫কিলো , বেশ কদিন ধরেই এইভাবেই রেশনের বিলি হচ্ছিল মগরা থানার অন্তর্গত মিঠাপুকুর এলাকার এক রেশন শপে। ন্যায্য পাওনার অর্ধেক রেশন তুলে দেওয়া হচ্ছিল এলাকাবাসীর হাতে, জিনিস কম মেলায় সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ, সেই সময় আরো কিছু এলাকার লোকজন জড়ো হতে, অশনির সংকেত দেখে নিজের ভুলের কথা স্বীকার করে নেয়, রেশন দোকানের কর্মচারী। এলাকার মানুষ প্রশ্ন করায় উত্তর এলো “সবই তো জানো ! ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি”। তিনি আসল বোধহয় এইটাই বোঝাতে চেয়েছেন যে রেশন চুরিটা এক বৈধ ব্যাপার , যেটা হয়তো চলে আসছে দিনের পর দিন। একলার পরিচিত সঞ্জয় বাবু হাতজোড় করে সমস্ত রেশন মালিকদের জানিয়েছেন “এই সময় মানুষের মুখের গ্রাস কেড়ে নেবেননা,দয়া করে তাদের পাওনা টুকু এই সময় আপনার ন্যায্য ভাবে বিলি করুন, কারণ মানুষ গৃহবন্দি, অভাব দেখা দিয়েছে খাদ্যের আর সেই কারণেই দৌড়ে আসছে আপনাদের কাছে তার প্রাপ্য টুকু পেতে, আর সেখানে আপনার তাদের পাওনার অর্ধেকটাই গ্রাস করে নিচ্ছেন”। রেশন মালিক অবশ্য এই বৈধ চুরিটিকে যা এতদিন করে এসেছেন সেটিকে ভুল হয়েছে বলে মিটিয়ে নিতে চেয়েছেন। তবে এবার ঠিক দেওয়া হবে সেটি তিনি স্বীকার করেছেন। প্রশ্ন থেকে গেছে দেওয়া হবে তো ?
Related Articles
মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার।
হুগলি, ১ মে:- এক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার ঘটনা আরামবাগের। এক বিন্দু রক্ত যে মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে, তা আরো একবার প্রমাণ মিলল। আরামবাগ ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মির সামসেদ তার ২২ বছরের অসুস্থ মেয়েকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি করে চিকিৎসকরা জানায় এক্ষুনি তাকে রক্ত দিতে হবে তার শরীরে […]
শপথ অনুষ্ঠানে তৃণমূলের দলীয় লোগো , আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপির।
আরামবাগ, ১৭ মার্চ:- আরামবাগ পৌরসভার শপথ মঞ্চ নিয়ে বিতর্ক এবার মহকুমা শাসক পযন্ত গড়ালো। সরকারি শপথ গ্রহন মঞ্চের পিছনে তৃনমুলের দলীয় লোগো ব্যবহার নিয়ে বিতর্ক দেখা যায়। এদিন আরামবাগ বিজেপি এই নিয়ে ডেপুটেশন দিলো আরামবাগ মহকুমা শাসকের কাছে। জানা গেছে, ১৬ ই মার্চ আরামবাগ পৌরসভার বোর্ড গঠন নিয়ে সরকারি অনুষ্ঠান ছিলো। সেই অনুষ্ঠান মঞ্চের পিছনে […]
শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বিশেষ পূজা বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জুন:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ গত ১১ জুন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি অর্জন করেন। শ্রদ্ধেয় মহারাজের স্মরণে শ্রীশ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা এবং হোম অর্পণের এবং শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠে ভগবান গীতা, কথামৃত পাঠ ও ভজনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানটি সকাল ৮:০০ টা থেকে […]






