উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে এবার ‘ডক্টর্স অন কল’ পরিষেবা চালু করল বাগনানের মুগকল্যাণ ব্লক হাসপাতাল। এর ফলে একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে রোগীরা হাসপাতালে না এসেও শারীরিক চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন বাগনান-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক বিনয় রায়। তিনি জানান মোবাইল নম্বরের মাধ্যমে তাঁর সঙ্গে হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা রোগীদের প্রাথমিক চিকিৎসার কাজ করবেন। প্রয়োজন মনে করলে যে কোনও রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা করা হতে পারে। ক্ষেত্রবিশেষে আশা কর্মীদেরও রোগীর বাড়িতে পাঠিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া যেতে পারে।
উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা জানিয়েছেন হাওড়া গ্রামীণ এলাকার অন্যান্য হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে। বর্তমান লকডাউন পরিস্থিতির মধ্যে দূরদূরান্ত থেকে রোগীরা হাসপাতালে আসতে পারছেন না। মূলতঃ সেইসব রোগীদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হয়েছে। তাছাড়াও এই সিদ্ধান্তের ফলে যেমন বাইরে থেকে হাসপাতলে করোনা সংক্রমণের সম্ভাবনা কমবে তেমনি বহিরাগত রোগীরাও সুরক্ষিত থাকবেন।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হেল্পলাইন নম্বরটি প্রচার করা হয়েছে বলে তিনি জানান। এই নম্বরটি হল- ৯৭৭৫৬৪৩১১৬। হাসপাতালটিতে বর্তমানে বাগনান-২ পঞ্চায়েত সমিতির ৭ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। এছাড়াও শ্যামপুর-২ পঞ্চায়েত সমিতি এলাকার মানুষরাও এখান থেকে চিকিৎসা পরিষেবা পান। ৬২ শয্যার এই হাসপাতালটি এখন গ্রামীণ এলাকার মানুষের আশা-ভরসার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৫০০ রোগীর চিকিৎসা হয়। বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্লক হাসপাতালটিকে ঢেলে সাজানো হয়েছে। প্রত্যন্ত গ্রামীণ এই এলাকার অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। নার্সিংহোমে গিয়ে উচ্চমূল্যে চিকিৎসা পরিষেবা কেনার ক্ষমতা তাঁদের নেই। সেই সব মানুষ এখন এই হাসপাতালটির উপরেই নির্ভরশীল। বাগনান-২ বিডিও সুমন চক্রবর্তী জানান হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে সরকারিভাবে সমস্ত রকম সহযোগিতা করা হবে।Related Articles
ইলিশের পরে এবার আম , শেখ হাসিনাকে আম্রপালি আম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৮ জুন:- ইলিশের পরে এবার আম। বড় বোন আম পাঠালেন ছোট বোনকে। সুদৃঢ় হল দুই বাংলার সম্পর্ক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আম্রপালি’আম পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর থেকেই ‘আমদৌত্য’ শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই সূত্রেই গতবছরও মমতাকে আম পাঠিয়েছিলেন হাসিনা। এবারেও তার ব্যতিক্রম হল না। তবে শুধু মমতাকেই নয়, হাসিনা আম পাঠিয়েছেন ভারতের […]
জাঙ্গিপাড়া জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গীপাড়ায় নাবালিকার মৃত্যুতে পুলিশের তদন্তে ফাঁক রয়েছে বলে জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। আজ জাঙ্গিপাড়া কৃষ্ণপুর গ্রামে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। সকাল সারে দশটা নাগাদ নাবালিকার বাড়িতে আসেন চেয়ারম্যান। এক ঘন্টা রুদ্ধদার আলোচনার পর বেরিয়ে প্রিয়াঙ্ক কানুনগো সংবাদ মাধ্যমকে জানান, নাবালিকার বাবা মা […]
দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়ার লক্ষ্যে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত।
কলকাতা, ১৫ এপ্রিল:- দুর্নীতিমুক্ত সুসংহত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার সব গ্রাম পঞ্চায়েতে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের মোট ৩২২৭টি গ্রাম পঞ্চায়েতেই এই অনলাইন নজরদারি চালু হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এজন্য পেশাদার সংস্থা কে […]









