নদিয়া১৪ এপ্রিল:- একদিকে লক ডাউন আর অন্যদিকে বাংলা নববর্ষ। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে কেন্দ্র ও রাজ্যের তরফে তা নিয়ন্ত্রনের জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও। গৃহবন্দি মানুষজনের পেটে টান ধরতে শুরু করেছে।অর্থের খুবই প্রয়োজন তাদের সকলের কাছে।এবার নদিয়ার চাকদা পেপার মিলের প্রায় ৪০০ শ্রমিক মাইনের টাকা না পাওয়ায় বিপাকে তারা। এদের মধ্যে বেশির ভাগ যুবক। আজ টাকার দাবিতে বিক্ষোভ দেখান ওই মিলের শ্রমিকেরা। তারা লক ডাউনকে উপেক্ষা করে টাকার দাবিতে সোচ্চার হয়ে পড়েন।ঘটনায় ছুটে আসেন চাদুরিয়া ২ নং পঞ্চায়েতের কর্মকর্তা বনানী দাস।তিনি জানান চাকদা পেপার মিলে কর্মহীন হয়ে পড়েছেন যুবকেরা। এই দুর্ভিক্ষের সময় এখানকার শ্রমিকদের বকেয়া টাকা পাচ্ছেন না। কতৃপক্ষ কারন দেখিয়ে শ্রমিকদের চরম অসুবিধায় ফেলেছেন।উল্টোদিকে মালিক কতৃপক্ষ এম, এল লোহিয়া জানান ব্যাংকিং সিস্টেমে আটকে গেছে এসব শ্রমিকদের পাওনা টাকা।লক ডাউন না কাটলে তারা দিতে পারছেন না।অন্যদিকে মার্কেটেএর থেকে টাকা তোলা যাচ্ছে না লক ডাউনের ফাসা কলে।ফলে এই চরম অসুবিধা হচ্ছে তারপর অর্ডার নেই বিক্রি নেই পেপার।আমরা চেস্টা করছি সব সমস্যা সমাধান করে সকল শ্রমিকের পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন।
Related Articles
পর্যটকদের সুবিধার্থে ইন্টিগ্রেটেড টুরিস্ট পাস চালু করছে পর্যটন দপ্তর।
কলকাতা, ৭ ডিসেম্বর:- শহরের একাধিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য এবার থেকে আর আলাদা করে টিকিট কাটতে হবে না। পর্যটকদের সুবিধার্থে একই সঙ্গে ওইসব জায়গার প্রবেশের ছাড়পত্র দিতে রাজ্যের পর্যটন দফতর ইন্টিগ্রেটেড টুরিস্ট পাস চালু করছে। আগামী ১৫ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে ওই পাস চালু হবে। রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় আজ নব মহাকরণ ভবনে এক সাংবাদিক […]
পুকুরে রং মিস্ত্রির দেহ, চাঞ্চল্য হাওড়ার জগাছায়।
হাওড়া, ১৪ এপ্রিল:- হাওড়ার জগাছার সাতাশি এলাকায় পুকুরে ভেসে উঠলো এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম কার্তিক মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্তিকবাবু স্থানীয় এলাকার বাসিন্দা। পেশায় রংমিস্ত্রি। গত দু’দিন যাবৎ তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুকুরের পাড়ে জামাকাপড় এবং রং করার সরঞ্জাম পড়ে রয়েছে। পুকুরে ভেসে উঠেছে তার মৃতদেহ। এরপর জগাছা […]
রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন পেশ।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী সুস্মিতা দেব ও নাদিমূল হক আজ মনোনয়ন জমা দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এসে তাঁরা রাজ্য বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ […]






