সুদীপ দাস,১৪ এপ্রিল:- লকডাউনে মুখ থুবরে পড়েছে চৈত্র সেলের বাজার। বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের এই সেল মূলতঃ রেডিমেড পোষাক ব্যাবসায়ীদের জন্যই। জামা-কাপড় বিপনীদের কাছে বছরে দুটো মরসুম। দূর্গা পুজোর পর “চৈত্র সেল”। পুজোর বাজারে লোকসানের মুখ দেখলেও চৈত্র মাসে মিলত লক্ষ্মী লাভ। কিন্তু করোনা ঠেকাতে সরকার লকডাউনের নির্দেশ চৈত্র সেলে জল ঢেলেছে। চৈত্র মাসের ১ম সপ্তাহের পরই শুরু হয়ে যায় লকডাউন। বাধ্য হয়েই ঝাঁপ বন্ধ করতে হয়। দোকানিদের। ১লা বৈশাখে যে পোষাক পরে মানুষ রাস্তায় বের হতো তা আজ দোকানেই বন্দি। চৈত্র সেলে বহু দোকান মালিকই পুজোর মরসুমে বিক্রি না হওয়া পোষাক তুলনামূলক কম দামে বিক্রি করে দেন। ঝারপোঁছ করা সেইসমস্ত পোষাক বন্ধ দোকানের হ্যাঙয়ারেই ঝুলছে। তাই এবারের বাংলা নববর্ষ পোষাক ব্যাবসায়ীদের কাছে যেন অশুভের বার্তা নিয়ে এসেছে। তাঁদের আশঙ্কা এবারের পুজোর বাজারও করোনা গ্রাস করবে !!
Related Articles
হলদিয়ায় পিঁয়াজ দোকান চুরি।
হলদিয়া,২৬ নভেম্বর:- গতকাল ভোর রাতে হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেব পুর(সাহু বাজার)-এ একটি পিঁয়াজ দোকানে চুরি হয়, দোকানদার অক্ষয় দাস জানান প্রতি দিনের মত এদিন রাত ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরি, সকাল পাশের দোকানদের ফোন পেয়ে জানতে পারি চুরির ঘটনা প্রায় ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকার পিঁয়াজ,আদা,রুসুন চুরি হয়। দোকেনে এসে দেখি তালা ভাঙা,দোকানের ভেতরে […]
করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির।
হুগলি,২৬ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে রেশন নিয়ে দুর্নীতি সহ করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনের প্রতিবাদে আজ রাজ্যজুরে বিজেপি নেতারা অবস্থানে সামিল হলো। সেইমত হুগলীর চুঁচুড়া মন্ডল বিজেপির পক্ষ থেকে হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে অবস্থানে বসে দলীয় কর্মী-সমর্থকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার হাতে তাঁরা এই প্রতিবাদ অবস্থানে সামিল […]
বিরোধীদের কণ্ঠরোধ করতেই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে- বিমান বন্দোপাধ্যায়।
কলকাতা, ১৫ জুলাই:- একগুচ্ছ শব্দকে অসংসদীয় ঘোষণা করে আসলে বিরোধীদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, বিরোধীধের কণ্ঠরোধ করতেই এই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকার চাইছে বিরোধীদের বক্তব্যে যেন ধার না থাকে। বিমান বাবু আরও বলেন, সংসদ, বিধানসভা […]




