হুগলি,১৪ এপ্রিল:- বাংলা নববর্ষে প্রতিবছর নতুন খাতা ও বছরের প্রথম দিনে দেবতা দর্শনে হাজার হাজার মানুষ ভিড় করে তারকেশ্বর মন্দিরে। এই বছর ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরে। মন্দিরের গেটে ঝুলছে তালা। নতুন খাতার পুজো ব্যবসায়ীরা তাদের বাড়িতেই করছেন। তারকেশ্বর মন্দিরের মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ বলেন,বিশ্ব জুড়ে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে মন্দির বন্ধ রাখা হয়েছে। সকলের উচিত সরকারি নিয়ম মেনে চলা। ঈশ্বরের কৃপায় দ্রুত এই মহামারী প্রকোপ থেকে রক্ষা পাবো আমরা।
Related Articles
পার্শ্বশিক্ষকদের অনশন কর্মসূচি আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের।
কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে পার্শ্বশিক্ষকদের চলতি অনশন কর্মসূচি নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে বিরোধী কংগ্রেস ও বাম দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সিপিআইএম দলনেতা ডক্টর সুজন চক্রবর্তীকে এসম্পর্কিত মুলতুবি প্রস্তাবটি পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন । বিধানসভায় আজ প্রশ্ন উত্তর পর্ব না থাকাতেও বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ […]
এরাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের তৈরি বাড়ির ফলক আবাস যোজনা লেখার বাধ্যতামূলক নির্দেশ।
কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্য সরকার পুর এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বাড়ির ফলক পরিবর্তন করে বাধ্যতামূলক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার নির্দেশ দিয়েছে। নামকরন বদল না হলে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ থেকে সংশ্লিষ্ট পুরসভা বঞ্চিত হতে পারে বলে রাজ্য নগরউন্নয়ন সংস্থার তরফে পুরসভাগুলিকে পাঠানো চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এই প্রকল্পে একটি বাড়ির জন্য বরাদ্দ […]
মুখ্যমন্ত্রীর প্রতি নজর আনতেই কর্মবিরতির সিদ্ধান্ত MGNRGS এর কর্মীদের।
হুগলি , ১০ ফেব্রুয়ারি:- ভোটের মুখেই বন্ধ হয়ে গেল ১০০ দিনের কাজ। গত ৪ ঠা ফেব্রুয়ারী থেকে জেলা জুড়ে MGNRGS এর কর্মীরা বেতনবৃদ্ধির দাবিতে কর্মবিরতি করায় জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতে বন্ধ হয়ে পড়েছে মহত্মাগান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা সুনিশ্চিত প্রকল্প। ফলে গ্রাম গঞ্জের দরিদ্র মানুষজন ১০০ দিনের কাজ হারিয়ে কর্মসংস্হান হারিয়ে আয়ের পথ বন্ধ হয়ে […]




