তরুণ মুখোপাধ্যায়,১৩ এপ্রিল:-কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ “নকশি কাঁথার মাঠ”-এ রূপাই, সাজুকে ঠিক এ কথাই বলেছিলো। করোনা পরিস্থিতিতে বাস্তবের রূপাই-সাজুদেরও একই অবস্থা। লকডাউনে দেখা করতে না পারায় একে অপরের মঙ্গল কামনায় পরস্পরের প্রতি পরস্পরের এটাই মনের কথা। লকডাউনে দেখা করতে না পারায় একে অপরের মঙ্গল কামনায় পরস্পরের প্রতি পরস্পরের এটাই মনের কথা। বিশ্বজুড়ে যখন করোনার হাহাকার, মারণ রোগের ভ্রুকুটি, সমাজকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে । কিন্তু বিশ্বজোড়া যে প্রেমের ফাঁদ কিন্তু থেমে থাকেনি । এত দুঃখ কষ্টের মাঝেও প্রেমিক যুগলদের একে ওপর কে প্রেম নিবেদন সেটা কিন্তু থেমে নেই। উন্নত প্রযুক্তির আশীর্বাদে সারা বিশ্ব আজ হাতের মুঠোয় । তাই প্রেমে বাধা হতে পারেনি করোনার হাহাকারে । হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলিং এ চলছে প্রেমের জোয়ার। সামনাসামনি হয়তো দেখা করার যখন কোন উপায় নেই মারণ ব্যাধির ভ্রুকুটিতে সবাই যখন ঘরবন্দি, কিন্তু চিরন্তন প্রেম একে ওপর কে কাছে নিয়ে আসছে কোনো বাধাই তাকে থামানো যায়নি। চারিদিকে যখন অশান্তি হাহাকার তার মাঝে একটু খানি কথা একটুখানি দেখা এনে দেয় প্রেমিক যুগলের মনে রঙিন বসন্ত। ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট বেকারত্ব আঘাত সব কিছু।
কবির ভাষায় প্রেম চিরকালই মানুষকে কাঁদিয়ে গেছে কিন্তু তবু ও মানুষ এর জোয়ারে হাবুডুবু খেয়েছে। হাজার কষ্ট দূর হয়ে যায় প্রেমিক প্রেমিকার মিলনে। প্রেমিকের কোথায় কাগজে লিখো নাম, কাগজ ছিড়ে যাবে,পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে যা চির কালীন সত্য। প্রেমের বাঁধন এমনি শক্ত যে বাধন ছিড়ে বেরিয়ে আসা খুবই কঠিন প্রকৃত ভালোবাসা মানুষকে আপন করে ।তাই এই সময়ে সিনেমা থিয়েটার পার্ক মল প্রেমের সমস্ত আঙিনা ই স্তব্ধ । একমাত্র ভরসা এখন মোবাইল এবং ভিডিও কলিং। প্রেমিক-প্রেমিকাদের কথায় ভালোবাসা চিরন্তন,এর কোনো মৃত্যু নেই । সে যত বড় বাঁধা আসুক যত বড় বিপর্যয় আসুক যত বড় দুর্যোগ আসুক তাকে থামানো যায় না। ।মনের মিল এর কাছে সব কিছ ই তুচ্ছ। তাই এত দুর্যোগের মধ্যে এত প্রতিকূলতার মধ্যেও প্রেমকে দাবিয়ে রাখা যায় নি সারাদিনের একটুখানি সময় যে সময়টুকু একান্ত প্রেমিক যুগলের । তা থাকবে চিরকাল।Related Articles
কোভিড অতিমারির আবহে আজ মাত্র কয়েক ঘন্টা নিয়ম রক্ষার অধিবেশন চলল বিধানসভায়।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- কোভিড অতিমারির আবহে আজ মাত্র কয়েক ঘন্টা নিয়ম রক্ষার অধিবেশন চলল বিধানসভায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আজ একদিনের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন বসেছিল। অধিবেশনের শুরুতে কয়েকটি দপ্তরের অডিট রিপোর্ট পেশ করা হয়। পরে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিধায়ক সমরেশ দাস, বাদল জমাদার সহ ১৯ জন এবং লাদাখের গালওয়ান উপত্যকায় নিহত ভারতীয় […]
মঙ্গলবার রাজ্যের ৪২ টি আসনের গণনা হবে ৫৫ টি কেন্দ্রে।
কলকাতা, ২ জুন:- সাত দফার সুদীর্ঘ লোকসভা ভোট পর্ব শেষ। যুযুধান সমস্ত রাজনৈতিক শিবিরের প্রার্থীদের ভাগ্য আপাতত ইভিএম বন্দি অবস্থায় স্ট্রংরুমে অন্ধকারে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। যা জনসমক্ষে আসবে আগামী মঙ্গলবার ৪ঠা জুন। দেশজুড়ে অধীর আগ্রহে ওই দিনের অপেক্ষা চলছে। মঙ্গলবার সারা দেশের ৫৪৩ টি লোকসভা আসনের গণনা। এরাজ্যেও ৪২ টি আসনের গণনা হবে […]
প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ রায় চৌধুরী।
হুগলি, ২ জুলাই:- প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ রায় চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার রাত আটটা কুড়ি মিনিটে চুঁচুড়া শ্যাম বাবুর ঘাট বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অকৃতদার সনৎ বাবু প্রথম জীবনে চুঁচুড়া দেশবন্ধু হাইস্কুলে শিক্ষকতা করেন। পরে তিনি সুগন্ধা হাইস্কুলে দীর্ঘদিন অংকের শিক্ষক হিসেবে ছিলেন। সুগন্ধা স্কুল থেকেই তিনি […]





