হুগলি,১৩ এপ্রিল:- কোন্নগর এর এক আবাসনে এক ডাক্তারের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে রবিবার।সেই খবর জানতে পাড়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলো কোন্নগর পুরসভা।সোমবার সকাল থেকেই আবাসনের প্রত্যেকটি ঘর,লিফ্ট,গ্যারেজ সানিটাইজ করার কাজ শুরু করে কোন্নগর পুরসভা।এদিন পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী বলেন এই আবাসনের দিকে তাদের বিশেষ নজর থাকবে।এবং আবাসিকদের ১৪ দিন কোয়ারেন্টাইন এ থাকতে বলা হয়েছে।আবাসিকরা জানান তিনি গতকালকেও তার ফ্লাটেই ছিলেন।
Related Articles
বামেদের ডাকা বন্ধে হাওড়ায় সকাল থেকেই জনজীবন স্বাভাবিক।
হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- গতকাল বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। বামেদের দাবি, এই ঘটনায় তাঁদের শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে রাজ্যে ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বামেরা। এই […]
পুর নির্বাচনে রাজনৈতিক দলের প্রচারে কিছুটা সময় বাড়ানো হলো।
কলকাতা, ২৭ নভেম্বর:- আসন্ন পুর নির্বাচনে রাজনৈতিক দলের প্রচারে সময় কিছুটা বাড়ানো হলো। মূলত বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি মেনে এই সিদ্ধান্ত বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। পুরভোটের বিজ্ঞপ্তি জারির আগেই সর্বদল বৈঠকে কমিশন জানিয়ে দিয়েছিল যে এবারের পুরভোটে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা […]
লকডাউন ভেঙেই জেলা জুড়ে রাম-নাম গেরুয়া শিবিরে।
চিরঞ্জিত ঘোষ , ৫ আগস্ট:- রাজ্য সরকারের ডাকা লকডাউনকে উপেক্ষা করেই রামের আরাধনায় মাতলো ডানকুনি মন্ডল বিজেপি । এদিন সকাল থেকেই রিতিমত মাইক বাজিয়ে এই পুজোর জানান দেয় স্থানীয় বিজেপি নেতৃত্বরা । ছোট থেকে বড় সকলকে নিয়েই চলে পুজোর আয়োজন । ঢাক , কাসা বাজিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলে পুজোপাঠ । ভক্তদের জন্য লাড্ডু […]









