সুদীপ দাস,১২ এপ্রিল:- ডাঙ্গার থেকে জলেই এখন বেশী লকডাউন। তাই নদীতে মিলছে না মাছ। চরম সংকটে জেলেরা। লকডাউনে মাছ ব্যাবসায় ছাড় থাকলেও মাছ না মেলায় জেলে পরিবারগুলিত ঘরে অভাব দেখা দিচ্ছে। প্রসঙ্গত উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া হুগলি নদী ঘেষা জেলার এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু জেলে রয়েছেন। যারা মূলত ডিঙ্গি নৌকাতে করে গঙ্গায় মাছ ধরে জীবিকা অর্জন করেন। আর এই সময়টাতে জোয়ারের সময় তাঁদের জালে বাঁধে রুপোলি শস্য। একমাস তাঁদের আয়ও হয় বেশ ভালোই। কিন্তু এবছর লকডাউনের আগে গঙ্গায় ইলিশের দেখা মিললেও লকডাউনের পর সেইসমস্ত ইলিশ কোথায় যেন উধাও হয়ে গেছে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মত ইলিশের বদলে তাঁদের সামান্য ফেসা, খয়রা নিয়েই খুশি থাকতে হচ্ছে। মাছ ব্যাবসায়ীদের রসিকতা যেখানে বুদ্ধিমান মনুষ্য সমাজ লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন, সেখানে বুদ্ধিহীন ইলিশ কিন্তু ঠিক লকডাউন মেনে সমুদ্র থেকে নদীতে আসছে না।
Related Articles
রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।
কলকাতা, ৯ মার্চ:- স্ট্যান্ড রোডের রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ঠিক সময়ে খবর পেয়েও দমকল দ্রুত না এসে পৌঁছনোয় এত বড় দূর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। […]
এবার ভোটার আইডি কার্ডও ডিজিটাল , আগামীকাল নির্বাচন কমিশন লঞ্চ করছে e-EPIC প্রকল্প।
কলকাতা, ২৪ জানুয়ারি:- এবার ভোটার আইডি কার্ডও ডিজিটাল হচ্ছে। চাইলে তা ডাউনলোড করে নিতে পারবেন ভোটাররা। সোমবার ২৫ জানুয়ারি ‘জাতীয় ভোটার দিবস’। এদিনই নির্বাচন কমিশন লঞ্চ করছে e-EPIC প্রকল্প। সামনেই অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে Digital EPIC সার্ভিস চালু হয়ে যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুটি ধাপে ডিজিটাল EPIC দেওয়া হবে। প্রথম দফাটি চলবে ২৫ জানুয়ারি থেকে […]
লকডাউনের ১৫ দিনে মানুষের সেবার কর্মযজ্ঞে যুক্ত হলো জাতীয় পাখির খাদ্যদান ! সৌজন্যে “চুঁচুড়া আরোগ্য”।
সুদীপ দাস,৮ এপ্রিল:- টানা ১৫ দিন ধরে লকডাউনে অর্থ সংকটে পরা সাধারন মানুষদের সেবায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। সংগঠনের পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তের ইচ্ছাকে বাস্তবে পরিনত করে চলেছে ৩২জন যুব সদস্য। সকালে ঘুম থেকে উঠেই তাঁরা রেডি হয়ে চলে আসছে চুঁচুড়া কারবালায় আরোগ্যর সদর দপ্তরে। ঘড়ি ধরে সকাল ৮টায় শুরু হয়ে যাচ্ছে […]



