নবান্ন,হাওড়া,১১ এপ্রিল:- নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন এর মেয়াদ আগামী 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের তিনি বলেন এ ব্যাপারে রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্ত কে সমর্থন করেছে। মুখ্যমন্ত্রী বলেন করোনা সংক্রমণের ক্ষেত্রে আআগামী দু সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এ দিনের বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। তাই রাজ্যজুড়ে লকডাউন এর মেয়াদ বাড়ানোর পাশাপাশি সংক্রমণ রুখতে কয়েকটি জায়গাকে বিশেষভাবে চিহ্নিত করে আরো কড়া ভাবে লকডাউন করার কথা এবং প্রয়োজনের ভিত্তিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্কুল কলেজ ১০ ই জুন পর্যন্ত বন্ধ রাখা হবে। এই সময় পর্যন্ত মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ পড়ুয়াদের কাছে পৌছে দিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেনযেসব জায়গা গুলিকে হট স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানেও মুদির দোকান ওষুধের দোকানের মত অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা চালু রাখা হবে । তাই মানুষের আশঙ্কার কোন কারণ নেই। তবে মানুষের জমায়েতের ওপর আরো কড়া ভাবে বিধিনিষেধ আরোপ করা হবে। অন্যদিকে সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে বেকারি তেল কল, চাল কল গুলিকে আবার চালু করা হবে। 25% শ্রমিককে নিয়ে চা বাগানগুলো কাজ করতে পারবে। হোম ডেলিভারি সংস্থা কেও ছাড় দেওয়া হচ্ছে।তবে সর্বত্র সুরক্ষা বিধি মেনেই কাজ করতে হবে।
Related Articles
এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।
সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]
বড় চমক বিজেপির , তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি।
হুগলি , ২ মার্চ:- এদিন হুগলি জেলার বৈদ্যবাটিতে বিজেপির সভায় বড় চমক দিলো বিজেপি নেতৃত্ব।এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা রাজীব ব্যানার্জীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিল আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেস্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন আমি হেভিওয়েট নই, বাবুল সুপ্রিয় আমার সিনিয়ার লিডার। তার সঙ্গে মিলে […]
মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই এর।
কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্যের মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে মিষ্টিতেও তার মেয়াদ বা একসপায়ারি ডেট উল্লেখ করতে হবে বলে খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI জানিয়েছে। ইতিমধ্যেই ফুড সেফটি কমিশনারের তরফে রাজ্যকে চিঠি দিয়ে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্যাকেটজাত […]



