হুগলি,১০ এপ্রিল:- গরুর বর্জ্য ফেলার চেম্বার পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পরা ব্যক্তিকে উদ্ধারে নেমে অসুস্থ হয়ে পড়ে পাঁচজন। তড়িঘড়ি তাদের সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা ২ জনকে মৃত বলে ঘোষণা করে । আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জনকে সিঙ্গুর থেকে রেফার করা হয়েছে শ্রীরামপুরে মহকুমা হাসপাতলে।। ঘটনা সিঙ্গুরের খাসেরভেড়ি গ্ৰামে।। স্থানীয় বাসিন্দদের বক্ত্যব, সিঙ্গুরের খাসেরভেড়ি গ্রামে দীপেন ঘোষের বাড়িতে গোয়াল পরিষ্কার করে গরুর বর্জ্য জমা করা হয় চেম্বারে। পনেরো কুড়ি দিন পরপর সেই চেম্বার পরিষ্কার করা হয়।আজ দুপুরে পাম্প চালিয়ে গোচনা,বর্জ্য পরিষ্কারের কাজ করা হচ্ছিল। সেই সময় একজন চেম্বারে নেমে পরিষ্কার করার সময় জ্ঞান হারিয়ে ফেলে।। তাকে উদ্ধার করতে আরেকজন জন নামে সেও জ্ঞান হারায় । তারপর তাদের উদ্ধার করতে একের পর এক পাচঁজন নামে।। চেঁচামেচি হতেই লোক জমা হয়। তাদের উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হলে দীপেন ঘোষ(৩৭) ও জয়ন্ত বাগকে(৪৭) কে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা। অপর তিনজন সুখেন ঘোষ,বিজয় মালিক ও পাপ্পু ঘোষকে (১১) শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করা হয়। উল্লেখ্য মৃত জয়ন্ত বাগের বাড়ি পূর্ব বর্ধমানে।সে দীপেন ঘোষের বাড়িতে কিষানের কাজ করত।
Related Articles
ভাতারে দুর্ঘটনায় ভোট কর্মী বদল।
কলকাতা, ২১ এপ্রিল:-পূর্ব বর্ধমানের ২৬৭ নম্বর ভাতার বিধানসভা কেন্দ্রের ১৫০ ও ১৫১ নম্বর বুথের ৭ জন ভোট কর্মীকে বদল করা হল জানালো কমিশন। এদিন ভোটের সরঞ্জাম নিয়ে গাড়িতে করে ভোট কর্মীদের দল ওই দুই বুথের উদ্দেশ্য রওনা হয়েছিল। হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এর ফলে ৭ জন আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। তাদের পরিবর্তে […]
রেলগেট খুলে ঘুমিয়ে পড়ল গেট্ম্যান অল্পের এড়ানো গেল দুর্ঘটনা।
হাওড়া, ২৩ নভেম্বর:- রেল গেট খুলে রেখে ঘুমিয়ে পড়লো গেটম্যান | ট্রেনের চালকের তৎপরতায় অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা ও বহু মানুষের প্রাণের রক্ষা | দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ঘটনা | ট্রেন থেকে নেমে এসে গাটম্যানকে তুললেন লোকাল ট্রেন চালক | বুধবার রাতে আমতা থেকে হাওড়া আসার ট্রেন যখন বড়গাছিয়া স্টেশনে ঢোকার মুখেই জগৎবল্লভপুর […]
কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না চুঁচুড়ার আব্দুলের।
সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে […]




