দক্ষিণ২৪ পরগনা,১০ এপ্রিল:- গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটের কাছে মুড়িগঙ্গা নদীতে ইলেকট্রিক টাওয়ারে একটি বাংলাদেশি জাহাজ ধাক্কা মারে। জানা যায় যে জাহাজটি খিদিরপুর থেকে আসছিল,আসার সময় হঠাৎ কচুবেরিয়ার কাছে ইলেক্ট্রিক টাওয়ার এ ধাক্কা মারে।ওই সময় কচুবেরিয়া ঘাটে সাগর থানার ডিউটিরত পুলিশের নজরে আসে।তৎক্ষণাৎ বিষয়টি সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকে জানায়।ভারপ্রাপ্ত আধিকারিকের তৎক্ষণাৎ নির্দেশে দ্রুত ডিউটিরত পুলিশ কচুবেরিয়া ঘাট থেকে উদ্ধার করে বার্জে নাবিকসহ ১০জনকে এবং নিয়ে আসা হয় কচুবেরিয়া ঘাটে।কিছুক্ষন পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের কিছু খাবারের ব্যবস্থা করা ।পরে তাদেরকে গঙ্গা সাগর গ্রামীন হাসপাতালে তাদের চিকিৎসা করা হয় ।





