হুগলি,৯ এপ্রিল:- লক ডাউনের সময় মানুষকে আসতে হচ্ছে না ব্যাংকে।মানুষের সুবিধা করে দিতে ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।লক ডাউনের মধ্যে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছে না।সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিলো নবগ্রাম পিপলস্ কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড।যে সমস্ত গ্রাহকরা ব্যাংকে আসতে পারছে না তাদের সমস্যা হলে ব্যাংকের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।সমস্ত পরিষেবা মানুষ পাচ্ছে বাড়িতে বসেই। টাকা তোলা থেকে টাকা জমা সবটাই করতে পারছে বাড়িতে বসে। নবগ্রাম কো অপারেটিভ ব্যাংকের সেক্রেটরি মানস রায় বলেন এই সময় সব মানুষ খুবই সমস্যায় আছে। সেই সব মানুষদের কথা মাথায় রেখেই ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।এছাড়াও ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে তাদের ব্যাংকের পক্ষ থেকে খাদ্যসামগ্রীও সরবরাহ করা হচ্ছে।ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
Related Articles
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে রাজ্য পুলিশের অনলাইন মাধ্যম চালু হলো।
কলকাতা, ১৯ জুলাই:- রাজ্য পুলিশের তরফে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার অনলাইন মাধ্যম চালু করা হল। পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা হল। এর আগে কলকাতা পুলিশ কমিশনারেট এবং বিধান নগর পুলিশ কমিশনারেট এ অনলাইন মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যে। পশ্চিমবঙ্গ […]
দশ গোল খেয়েও ম্যাচের সেরা গোলকিপার !
স্পোর্টস ডেস্ক, ২১ জুন:- পরাজিত দলের গোলকিপার ১০ গোল হজম করেও ম্যাচ সেরার পুরস্কার হাতে বাড়ি ফিরলেন। গত বুধবার রাশিয়ান প্রিমিয়ার লিগের দল রোস্তভের ছয় ফুটবলারের দেহে করোনা ভাইরাস উপস্থিতি ধরা পড়ে। তাই বাধ্যতামূলকভাবে ওই ছয় ফুটবলারকে কোয়ারেন্টিনে যেতে হয়। মূল দলের ছজন ফুটবলার না থাকায় সমস্যায় পড়ে রোস্তভ। দুদিন পর সোচির বিরুদ্ধে ম্যাচ। আর […]
নিজেদের সরকারের পুলিশকে কাঠগড়ায় তুলে ফেসবুক পোস্ট দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহের
কোচবিহার:, ১৯ জানুয়ারি:- একুশের নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে প্রধান বিরোধী দল হিসেবে বেছে নিয়ে কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠন করে প্রচারে নামছে চলছে শিবসেনা। ১০০ টিরও অধিক আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শিবসেনার প্রার্থী থাকবে এবং বিপুল জনমত পেয়ে তারা বিধানসভায় যাবেন বলে আশাবাদী শিবসেনা নেতৃত্ব। মঙ্গলবার কোচবিহারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এরাজ্যের শিবসেনার […]




